• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ফিফা বিশ্বকাপ ২০২৬

মধ্যরাতে মুখোমুখি হবে ফ্রান্স-সেনেগাল

ক্রীড়া প্রতিবেদক    ১৬ জুন ২০২৬, ০৯:৪৬ পি.এম.
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘আই’ এর ম্যাচে মঙ্গলবার (১৬ জুন) রাত ১টায় মুখোমুখি হচ্ছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন এবং এবারের আসরের টাইটেল কন্টেন্ডার ফ্রান্স এবং আফ্রিকার শক্তিশালী দল সেনেগাল। নিউইয়র্কের নিউ জার্সিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।

ফ্রান্স-সেনেগালের নাম একসঙ্গে উচ্চারিত হলেই ফুটবলপ্রেমীদের মনে ভেসে ওঠে ২০০২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। দক্ষিণ কোরিয়ার সিউলে বিশ্বকাপে অভিষেক হওয়া সেনেগাল তৎকালীন চ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে বিশ্ব ফুটবলে আলোড়ন সৃষ্টি করেছিল।

পাপা বুবা দিয়োপের সেই গোল আজও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় ‘আপসেট’ হিসেবে বিবেচিত। এবারও যদি সেনেগাল একই ঘটনার পুনরাবৃত্তি করতে পারে, তাহলে তা হবে এবারের বিশ্বকাপের আরেকটি বড় চমক। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের জন্য এবারের বিশ্বকাপ বিশেষ তাৎপর্য বহন করছে।

বর্তমান সময়ের অন্যতম শক্তিশালী আক্রমণভাগ নিয়ে মাঠে নামছে ফ্রান্স। দলের নেতৃত্বে থাকবেন তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। তার সঙ্গে আক্রমণে থাকবেন উসমান ডেম্বেলে, মাইকেল ওলিস, ব্র্যাডলি বারকোলা ও দেজিরে দুয়ের মতো প্রতিভাবান ফুটবলাররা।

ফ্রান্স একাদশ
মেইনিয়াঁ, কুন্দে, কোনাতে, সালিবা, হার্নান্দেজ, চুয়ামেনি, কামাভিঙ্গা, ওলিস, গ্রিজমান, ডেম্বেলে এবং এমবাপ্পে।

সেনেগাল একাদশ
এদুয়ার মেন্ডি, সাবালি, কুলিবালি, নিয়াকাতে, জ্যাকবস, ইদ্রিসা গেই, লামিন কামারা, পাপে সার, ইসমাইলা সার, সাদিও মানে, নিকোলাস জ্যাকসন।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র