• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রবাসীদের মেধা কাজে লাগিয়ে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: মাহদী আমিন ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পাচ্ছে বাংলাদেশ ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা রোববার হচ্ছে না ডিএনডি লেকে ডুবে ৩ জনের মৃত্যু আদ্-দ্বীন কোটি টাকা নিয়ে ঘুরেছে, তারপরও লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী যুবদল নেতা মাসুদুলকে হত্যার খবরে ফুঁসে উঠেছে রাউজান-রাঙ্গুনিয়া ক্যানসারের ওষুধের দাম বাড়াল ভারত ঢাকাকে বাঁচাতে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ডিএসসিসি প্রশাসকের রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান উদ্ধার করল র‌্যাব-৭

এআই ব্যবহার করে কোটি ডলারের প্রতারণা, গুগলের মামলা

   ১৩ জুন ২০২৬, ০৯:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পরিচালিত একটি বৃহৎ সাইবার প্রতারণা চক্রের বিরুদ্ধে মামলা করেছে গুগল। প্রতিষ্ঠানটির অভিযোগ, ‘আউটসাইডার এন্টারপ্রাইজ’ নামে একটি চীনা সাইবার অপরাধী নেটওয়ার্ক ভুয়া ওয়েবসাইট ও প্রতারণামূলক বার্তার মাধ্যমে লাখো মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে।

গুগলের অভিযোগ অনুযায়ী, চক্রটি ৯ হাজারের বেশি ভুয়া ওয়েবসাইট তৈরি করেছে এবং ১০ লাখেরও বেশি প্রতারণামূলক ডোমেইন ব্যবহার করেছে। মাত্র দুই সপ্তাহের মধ্যে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে ২৫ লাখের বেশি ভুয়া বার্তা পাঠানো হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

এসব বার্তায় গুগলসহ বিভিন্ন পরিচিত প্রতিষ্ঠানের নাম ও পরিচয় ব্যবহার করে ব্যবহারকারীদের বিভ্রান্ত করা হতো। প্রতারকরা পাসওয়ার্ড, ব্যাংক কার্ডের তথ্য এবং অন্যান্য সংবেদনশীল আর্থিক তথ্য সংগ্রহ করত।

গুগলের তথ্য অনুযায়ী, এ প্রতারণার ফলে বিপুলসংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর্থিক ক্ষতির পরিমাণ কয়েক শ কোটি ডলারে পৌঁছেছে বলেও দাবি করা হয়েছে।

এদিকে, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানিয়েছে, ২০২৩ সালের জুলাই থেকে চক্রটির কর্মকাণ্ডের মাধ্যমে অন্তত ৩৮ লাখ ৭০ হাজারের বেশি ক্রেডিট কার্ডের তথ্য চুরি হয়েছে। সম্ভাব্য আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার।

গুগল বলছে, অপরাধীরা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় খুব অল্প সময়ের মধ্যে আসল ওয়েবসাইটের মতো দেখতে ভুয়া সাইট তৈরি করতে সক্ষম হতো। ফলে অনেক ব্যবহারকারী সেগুলোকে বৈধ মনে করে নিজেদের ব্যক্তিগত তথ্য সেখানে প্রদান করতেন।

মামলায় প্রতারণা, কপিরাইট লঙ্ঘন এবং অপরাধী নেটওয়ার্ক পরিচালনার অভিযোগ আনা হয়েছে। গুগল আদালতের কাছে ক্ষতিপূরণ আদায়ের পাশাপাশি অভিযুক্ত নেটওয়ার্কের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা চেয়েছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার করে সংঘটিত সাইবার অপরাধের মধ্যে এটি অন্যতম বড় ঘটনা। তারা সতর্ক করে বলেছেন, এআই প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ ব্যবহারকারীদেরও অনলাইন নিরাপত্তা বিষয়ে আরও সচেতন হতে হবে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গবেষণার ফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
গবেষণার ফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামে নতুন সাবস্ক্রিপশনভিত্তিক সেবা চালু হচ্ছে
হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামে নতুন সাবস্ক্রিপশনভিত্তিক সেবা চালু হচ্ছে
ক্লিক আর স্ক্রলে চলছে পৃথিবী: ডিজিটাল যুগে এক ক্লিকেই বদলে যাচ্ছে জীবন
ক্লিক আর স্ক্রলে চলছে পৃথিবী: ডিজিটাল যুগে এক ক্লিকেই বদলে যাচ্ছে জীবন