• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সাপের কামড়ে প্রাণ গেল ১৩ বছরের স্কুলছাত্রের

শেরপুর প্রতিনিধি    ১৩ জুন ২০২৬, ০৯:০৮ এ.এম.
প্রতীকী ছবি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বিষধর সাপের কামড়ে ইফাত মিয়া (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নয়াবিল ইউনিয়নের নামা হাতিপাগাড় এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে ইফাত বাড়ির পাশে পুকুরপাড়ে যায়। সেখানে হঠাৎ একটি বিষাক্ত সাপ তাকে দংশন করে।

সাপের কামড়ের পরপরই তার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইফাতকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হুমায়ুন আহমেদ নুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানিকগঞ্জে অস্তিত্বহীন বিদ্যালয়ের নামে ২৭ লাখ টাকা লুট
মানিকগঞ্জে অস্তিত্বহীন বিদ্যালয়ের নামে ২৭ লাখ টাকা লুট
পাঁচ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক
পাঁচ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক
লালমনিরহাটে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা রুখে দিল বিজিবি ও গ্রামবাসী
লালমনিরহাটে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা রুখে দিল বিজিবি ও গ্রামবাসী