• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

একদিনের সফরে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১৩ জুন ২০২৬, ০৯:১৯ এ.এম.
প্রধানমন্ত্রী তারেক রহমান-ছবি: সংগৃহীত

কক্সবাজারে একদিনের সফরে আজ অংশ নিচ্ছেন তারেক রহমান। সফরসূচি অনুযায়ী তিনি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন ছাড়াও বৃক্ষরোপণ কর্মসূচি, সুধী সমাবেশ এবং রাজনৈতিক জনসভায় অংশ নেবেন।

শনিবার (১৩ জুন) দিনের শুরুতে তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী এলাকায় পাতলী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই খালটি পুনঃখননের মাধ্যমে স্থানীয় জলাবদ্ধতা নিরসন ও কৃষি ব্যবস্থার উন্নয়নের আশা করা হচ্ছে।

এরপর তারেক রহমান ডুলাহাজরা সাফারি পার্কে গিয়ে সারা দেশে একযোগে বাস্তবায়নাধীন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এই কর্মসূচিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

পরে তিনি চট্টগ্রাম বিভাগের প্রথম জুলাই গণ-অভ্যুত্থান শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

সফরের পরবর্তী অংশে তিনি মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ
বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ
আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী
আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী