• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গরু বিক্রি করে নিজের টাকায় গ্রামের রাস্তা মেরামত করলেন যুবক

পটুয়াখালী প্রতিনিধি    ১২ জুন ২০২৬, ১০:১৫ পি.এম.
ছবি: সংগৃহীত

জনপ্রতিনিধি বা সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে নিজের গরু বিক্রি করে সেই টাকায় গ্রামের ভাঙা রাস্তা মেরামত করে নজির গড়েছেন পটুয়াখালীর এক যুবক। তার এই উদ্যোগ এখন স্থানীয় এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের আবুল কালাম আজাদ নিজের গোয়ালের গরু বিক্রি করে পাওয়া অর্থ দিয়ে বালু কিনে দীর্ঘদিন অবহেলিত একটি কাঁচা রাস্তা সংস্কার করেন। খানাখন্দে ভরা, কর্দমাক্ত ওই সড়কটি মেরামতে তার এই উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়াচ্ছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৃষ্টি হলেই রাস্তাটি হাঁটুসমান পানিতে তলিয়ে যেত, ফলে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ তৈরি হতো। বিশেষ করে শিক্ষার্থীসহ স্থানীয়রা প্রতিদিন এই পথ ব্যবহার করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতেন। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে থাকলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি আবুল কালাম আজাদ নিজ উদ্যোগে সড়কটি সংস্কারে এগিয়ে আসেন। স্থানীয়রা জানান, ধানখালী মডেল বিদ্যালয় থেকে শুরু হওয়া দীর্ঘ কাঁচা সড়কে বড় বড় গর্ত তৈরি হয়ে অনেক জায়গা পুকুরের মতো অবস্থায় পরিণত হয়েছিল। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও গত কয়েকদিন ধরে তিনি নিজ অর্থায়নে এসব গর্ত বালু দিয়ে ভরাট করছেন।

এ পর্যন্ত অন্তত ৫০ ট্রলি বালু ফেলে একাধিক স্থানে মেরামত কাজ সম্পন্ন করা হয়েছে। এ কাজে স্থানীয়রাও শ্রম দিয়ে সহযোগিতা করছেন।

স্থানীয়রা বলছেন, যে কাজ কেউ ভাবেনি, সেই কাজই করেছেন আবুল কালাম আজাদ যা সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করছে। তার এই উদ্যোগের জন্য স্থানীয়রা তাকে ধন্যবাদ জানাচ্ছেন এবং একই সঙ্গে সড়ক উন্নয়ন বিভাগের সংশ্লিষ্টদেরও দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে নিজের গরু বিক্রি করে রাস্তা মেরামত করা এই যুবক স্থানীয় সাংসদের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে অবহেলিত এই এলাকার স্থায়ী সমাধান হয়।

ভিওডি বাংলা/এমএস       

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরগুনায় ৭৩০ দরিদ্র পরিবারকে ২ হাজার ১৯০ গাছের চারা বিতরণ
বরগুনায় ৭৩০ দরিদ্র পরিবারকে ২ হাজার ১৯০ গাছের চারা বিতরণ
ব্রাজিল সমর্থকের বাড়িতে মিললো বিপুল পরিমাণ মদ
ব্রাজিল সমর্থকের বাড়িতে মিললো বিপুল পরিমাণ মদ
ইজিবাইক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২
ইজিবাইক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২