• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রধানমন্ত্রীর সফরের আগে কক্সবাজারে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১২ জুন ২০২৬, ০৫:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দিনব্যাপী কক্সবাজার সফরকে কেন্দ্র করে সেখানে গিয়ে পৌঁছেছেন ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সার্বিক প্রস্তুতি পরিদর্শনের অংশ হিসেবে তারা কক্সবাজার গেছেন।

শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১১টায় মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মীরা।

কক্সবাজারে যাওয়া ৬ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী হলেন- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

শনিবার (১৩ জুন) দিনব্যাপী কক্সবাজার সফর করবেন প্রধানমন্ত্রী। সফরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি, রাজনৈতিক জনসভা এবং সুধী সমাবেশে অংশ নেবেন তিনি।

কক্সবাজার পৌঁছে বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের কর্মকর্তাদের কার্যালয়ে বৈঠক করছেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। বৈঠক শেষে একে একে প্রধানমন্ত্রীর সফরসূচিতে থাকা প্রকল্পগুলোর উদ্বোধনী স্থান, ভিত্তিপ্রস্তর স্থাপনের জায়গা, বৃক্ষরোপণ কর্মসূচির স্থান এবং রাজনৈতিক জনসভা ও সুধী সমাবেশস্থল পরিদর্শন করবেন তারা।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন করবে আদ্-দ্বীন হাসপাতাল
সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন করবে আদ্-দ্বীন হাসপাতাল
বেনাপোল হয়ে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
বেনাপোল হয়ে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
ডেপুটি স্পিকারের সঙ্গে চীন প্রতিনিধি দলের বৈঠক
ডেপুটি স্পিকারের সঙ্গে চীন প্রতিনিধি দলের বৈঠক