• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন করবে আদ্-দ্বীন হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক    ১২ জুন ২০২৬, ০২:৫৭ পি.এম.
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আদ্-দ্বীন হাসপাতালের পরিচালক মো. তারিকুল ইসলাম মুকুল। ছবি: সংগৃহীত

ঢাকার মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের কাছে আবেদন জানাবে হাসপাতাল কর্তৃপক্ষ। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের নেওয়া সাম্প্রতিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

শুক্রবার (১২ জুন) হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আদ্-দ্বীন হাসপাতালের পরিচালক মো. তারিকুল ইসলাম মুকুল এ তথ্য জানান।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা ও সরকারি সিদ্ধান্তকে হাসপাতাল কর্তৃপক্ষ সম্মান জানায় এবং তা যথাযথভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। একই সঙ্গে চিকিৎসাধীন রোগীদের সেবা যাতে ব্যাহত না হয় এবং তাদের কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তারিকুল ইসলাম মুকুল জানান, নির্ধারিত সময়সীমার মধ্যেই লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করা হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, হাসপাতালটির দীর্ঘদিনের সেবা কার্যক্রম, রোগীদের প্রয়োজন এবং জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার ইতিবাচক সিদ্ধান্ত নেবে।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, যেই ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু হয়েছিল সেটি ইতোমধ্যে বন্ধ রাখা হয়েছে। ওই ওয়ার্ডের অবকাঠামোগত ও কারিগরি উন্নয়নের কাজ দ্রুত শুরু করা হবে এবং আগামী তিন মাসের মধ্যে সংস্কার কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পরিচালক বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরের কাজ চলছে। এ প্রক্রিয়ায় কোনো রোগী যাতে চিকিৎসাসেবার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সতর্ক রয়েছে। 

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেপুটি স্পিকারের সঙ্গে চীন প্রতিনিধি দলের বৈঠক
ডেপুটি স্পিকারের সঙ্গে চীন প্রতিনিধি দলের বৈঠক
নতুন পে-স্কেলে সব গ্রেডেই উল্লেখযোগ্য হারে বাড়ছে মূল বেতন
নতুন পে-স্কেলে সব গ্রেডেই উল্লেখযোগ্য হারে বাড়ছে মূল বেতন
আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস
আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস