দুই কর অঞ্চলে ২৫২ জন নিয়োগ, আবেদন শুরু ১৮ মে

চট্টগ্রাম কর অঞ্চল-৫ ও কর অঞ্চল-৬ এ বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। দুই প্রতিষ্ঠানে ১৩ থেকে ২০ গ্রেডভুক্ত শূন্য পদে মোট ২৫২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৮ মে থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৭ জুন ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত।
এক নজরে পদের তথ্য—
১. কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২টি
কর অঞ্চল-৫: ১টি
কর অঞ্চল-৬: ১টি
বেতন স্কেল: গ্রেড-১৩, ১১,০০০–২৬,৫৯০ টাকা।
২. ব্যক্তিগত সহকারী
পদসংখ্যা: ৮টি
কর অঞ্চল-৫: ৪টি
কর অঞ্চল-৬: ৪টি
বেতন স্কেল: গ্রেড-১৩, ১১,০০০–২৬,৫৯০ টাকা।
৩. প্রধান সহকারী
পদসংখ্যা: ৪৪টি
কর অঞ্চল-৫: ২২টি
কর অঞ্চল-৬: ২২টি
বেতন স্কেল: গ্রেড-১৩, ১১,০০০–২৬,৫৯০ টাকা।
৪. উচ্চমান সহকারী
পদসংখ্যা: ৪৪টি
কর অঞ্চল-৫: ২২টি
কর অঞ্চল-৬: ২২টি
বেতন স্কেল: গ্রেড-১৪, ১০,২০০–২৪,৬৮০ টাকা।
৫. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৪৬টি
কর অঞ্চল-৫: ২৩টি
কর অঞ্চল-৬: ২৩টি
বেতন স্কেল: গ্রেড-১৪, ১০,২০০–২৪,৬৮০ টাকা।
৬. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৫৪টি
কর অঞ্চল-৫: ২৭টি
কর অঞ্চল-৬: ২৭টি
বেতন স্কেল: গ্রেড-১৬, ৯,৩০০–২২,৪৯০ টাকা।
৭. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৫৪টি
কর অঞ্চল-৫: ২৭টি
কর অঞ্চল-৬: ২৭টি
বেতন স্কেল: গ্রেড-২০, ৮,২৫০–২০,১০০ টাকা।
বয়সসীমা
১ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়ম
কর অঞ্চল-৫ এর জন্য অনলাইনে আবেদনপত্র পূরণ করুন।
কর অঞ্চল-৬ এর জন্য অনলাইনে আবেদনপত্র পূরণ করুন।
আবেদন ফি
১ থেকে ৬ নম্বর পদের জন্য আবেদন ফি ১০০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা জমা দিতে হবে।
৭ নম্বর পদের জন্য আবেদন ফি ৫০ টাকা এবং সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।
আবেদনের সময়সূচি
আবেদন শুরু: ১৮ মে ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ৭ জুন ২০২৬, বিকাল ৫টা।
বিস্তারিত দেখুন সংশ্লিষ্ট কর অঞ্চলের ওয়েবসাইটে (www.taxeszone5.chittagong.gov.bd এবং https://tax6.chattogram.gov.bd/)।
ভিওডি বাংলা/আ







