• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসায় সৌদি হজমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ১০ জুন ২০২৬, ১০:৫৭ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশের চলতি বছরের হজ ব্যবস্থাপনায় দক্ষতা ও সুশৃঙ্খলতার প্রশংসা করেছেন সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল রাবিয়াহ।

বুধবার (১০ জুন) সকালে রিয়াদের পিলগ্রিমস এক্সপেরিয়েন্স প্রোগ্রাম সেন্টারে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের সঙ্গে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ প্রশংসা করেন।

বৈঠকে সৌদি হজমন্ত্রী বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে দক্ষ নেতৃত্বের মাধ্যমে হাজিদের সেবা নিশ্চিত করায় ধর্মমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি ধর্মমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সৌদি হজমন্ত্রী ভবিষ্যতে হজ ব্যবস্থাপনার আরও উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি ২০২৭ সালের হজকে আরও আধুনিক ও সুশৃঙ্খল করতে সৌদি সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।

জবাবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ হজ ব্যবস্থাপনায় সৌদি সরকারের উন্নয়নমূলক পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, হজযাত্রীদের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, ভিড় ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং মাশায়ের এলাকায় সেবার মানোন্নয়ন হজ পালনকে আরও সহজ ও নিরাপদ করেছে।

তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ, ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং হজমন্ত্রী ড. তৌফিক আল রাবিয়াহকে বিশেষ ধন্যবাদ জানান। পাশাপাশি হজ ব্যবস্থাপনার উন্নয়নে বাংলাদেশ সৌদি আরবের পাশে থাকবে বলেও আশ্বাস দেন।

বৈঠকে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন, কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম এবং উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০৩০ সালের মধ্যে বে-টার্মিনাল চালু হবে: সংসদে মন্ত্রী
২০৩০ সালের মধ্যে বে-টার্মিনাল চালু হবে: সংসদে মন্ত্রী
জোরজবরদস্তি ও অবৈধ দখলদারিত্ব চলবে না: আবদুস সালাম
জোরজবরদস্তি ও অবৈধ দখলদারিত্ব চলবে না: আবদুস সালাম
লালন মাজারে ‘অনৈতিক কর্মকাণ্ড’ নিয়ে আমির হামজার প্রশ্ন
লালন মাজারে ‘অনৈতিক কর্মকাণ্ড’ নিয়ে আমির হামজার প্রশ্ন