• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বগুড়ায় এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

বগুড়া প্রতিনিধি    ১০ জুন ২০২৬, ০৬:৫৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বগুড়ায় পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) ছুরিকাঘাত করে তার কাছে থাকা মামলার নথিপত্র ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ১টার দিকে শহরের ফুলদীঘি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তার নাম মইনুল ইসলাম। তিনি বগুড়া শহরের কৈগাড়ি পুলিশ ফাঁড়িতে কর্মরত। ছুরিকাহত এসআই মইনুল ইসলাম বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, রাত ১টার দিকে এসআই মইনুল ইসলাম মোটরসাইকেলে বনানী মোড় থেকে কৈগাড়ি পুলিশ ফাঁড়ির দিকে যাচ্ছিলেন। পথে ফুলদীঘি এলাকায় পেপসি কোম্পানির কার্যালয়ের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। একপর্যায়ে তারা তার কাছে থাকা মামলার নথিপত্র ছিনিয়ে নেয় এবং ডান পায়ে ছুরিকাঘাত করে।

আহত অবস্থায় এসআই মইনুল ইসলাম নিজেই একজন অটোরিকশাচালকের সহায়তায় হাসপাতালে যান। পরে তাকে সেখানে ভর্তি করা হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। কী কারণে এসআই মইনুল ইসলামের ওপর হামলা চালানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ভিওডি বাংলা/আ স ম জাকারিয়া/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভেদরগঞ্জে রাসেল ভাইপারের ছোবলে যুবদল নেতার মৃত্যু
ভেদরগঞ্জে রাসেল ভাইপারের ছোবলে যুবদল নেতার মৃত্যু
পিরোজপুরে বেইলি সেতু ভেঙে আলুবোঝাই ট্রাক খালে
পিরোজপুরে বেইলি সেতু ভেঙে আলুবোঝাই ট্রাক খালে
রাজেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমরান সালেহ প্রিন্স
ঐতিহ্যবাহী রাজেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমরান সালেহ প্রিন্স