• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মাদারীপুরে আলোচিত ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি    ১০ জুন ২০২৬, ০৪:৩৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের রাজৈরে আলোচিত ‘হাতুড়ি বাহিনী’র প্রধান ও একাধিক মামলার আসামি মাজহারুল শেখ (৪০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব। বুধবার (১০ জুন) রাজৈর থানায় এক সংবাদ সম্মেলনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃত মাজহারুল উপজেলার পশ্চিম রাজৈর এলাকার নজরুল শেখের ছেলে। তার বিরুদ্ধে জেলা ও বিভিন্ন থানায় চাঁদাবাজি, ছিনতাই ও হামলাসহ অন্তত ৮টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, মাজহারুল দীর্ঘদিন ধরে এলাকায় ‘হাতুড়ি বাহিনী’ গঠন করে সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছিল। সে বিভিন্ন সময় রাজনৈতিক ছত্রছায়ায় ঘেঁষে এবং সুবিধাভোগী হিসেবে নিজের অপকর্মের দায় থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করত। গত ২৬ মে সন্ধ্যায় রাজৈর বাজারে সাবেক ইউপি সদস্য জাহাঙ্গীর খানকে (৫০) গতি রোধ করে মাজহারুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী। চাঁদা না পেয়ে তারা হাতুড়ি দিয়ে পিটিয়ে জাহাঙ্গীরের দুই পা, পিঠ ও মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম করে। প্রকাশ্য বাজারের এই নৃশংস হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকাজড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় আহত জাহাঙ্গীরের স্ত্রী বাদী হয়ে ৩১ মে রাজৈর থানায় মামলা (মামলা নং- ৪৩) করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদুজ্জামান ইতিপূর্বে ৪ আসামিকে গ্রেপ্তার এবং একটি হাতুড়ি উদ্ধার করেন। ঘটনার পর থেকে প্রধান আসামি মাজহারুল পলাতক ছিল। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৪-এর সহায়তায় জামালপুর সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে মাদারীপুর আদালতে সোপর্দ করা হবে।

ভিওডি বাংলা/মহিবুল আহসান লিমন/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি রতন শেখ, শ্রেষ্ঠ এসআই জহির হোসেন
চতুর্থ বারের মতো সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি রতন শেখ, শ্রেষ্ঠ এসআই জহির হোসেন
রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রার সংঘর্ষে ব্যাংকারসহ নিহত ২
রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রার সংঘর্ষে ব্যাংকারসহ নিহত ২
মানিকগঞ্জে আন্তর্জাতিক তামাকমুক্ত দিবস পালিত
মানিকগঞ্জে আন্তর্জাতিক তামাকমুক্ত দিবস পালিত