• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

স্কুল ফিডিং প্রকল্পে অনিয়ম, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক    ৯ জুন ২০২৬, ০৫:৪৮ পি.এম.
প্রতীকী ছবি

স্কুল ফিডিং (মিড ডে মিল) প্রকল্পে অনিয়ম ও নিম্নমানের খাবার সরবরাহের জড়িত থাকায় মাদারীপুর সদর উপজেলা থেকে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অনিয়মে জড়িত প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রেক্ষিতে মাদারীপুর সদর থানা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত এএফএম আহসানুল হাবিবের (৫১) বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় ও মো. নুরুজ্জামানের(৪৩) বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়।

আসামিরা সমতা ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাদ্য সরবরাহ কার্যক্রমের সাথে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিলেন।

তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নষ্ট ও খাবার অযোগ্য খাদ্যসামগ্রী সরবরাহের ঘটনায় তাদের ভূমিকা ও দায়-দায়িত্বের প্রাথমিক সত্যতা পাওয়ায় পুলিশ তাদেরকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, মাদারীপুর সদর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কয়েকটি স্কুলে মিড ডে মিলের খাবার খেয়ে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়। এরপর সরকার এ বিষয়ে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে সিভিল সার্জনকে অন্তর্ভুক্ত করে কমিটি গঠনের জন্য চাঁপাইনবাবগঞ্জ ও মাদারীপুরের জেলা প্রশাসককে নির্দেশ দেন। তিনি অনিয়মে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ জানান।

ভিওডি বাংলা/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোভিড আক্রান্ত পরিবারের গৃহপালিত প্রাণীর দেহে মেলেনি করোনাভাইরাস
বাকৃবির গবেষণা কোভিড আক্রান্ত পরিবারের গৃহপালিত প্রাণীর দেহে মেলেনি করোনাভাইরাস
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি
মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি
৪ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
৪ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান