• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আনার হত্যা মামলায় শিমুলের জামিন স্থগিত চেয়ে আবেদন করবে রাষ্ট্রপক্ষ

   ৯ জুন ২০২৬, ০৪:২৩ এ.এম.
সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। ছবি-সংগৃহীত

ভারতের কলকাতায় সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার অপহরণ ও হত্যা মামলার আসামি শিমুল ভূঁইয়াকে হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করবে রাষ্ট্রপক্ষ।

সোমবার (৮ জুন) রাতে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন আনার হত্যা মামলায় আসামি শিমুল ভূঁইয়ার করা আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। একইসঙ্গে তার জামিনের বিষয়ে রুল জারি করা হয়।

২০২৪ সালের ১৩ মে কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাটে তৎকালীন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করা হয়। এ ঘটনায় একই বছরের ২২ মে ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

মামলার তদন্তে গ্রেফতার হওয়ার পর ২০২৪ সালের ৫ জুন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এক সময়ের চরমপন্থী নেতা আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

আনার হত্যাকাণ্ডের পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এক সংবাদ সম্মেলনে জানান, ভারতীয় পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে দেশে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- শিমুল ভূঁইয়া, তানভীর ভূঁইয়া ও সেলেস্টি রহমান।

আনার হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ওই তিনজনকে ২০২৪ সালের ২৪ মে আদালতে হাজির করা হয়।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রামিসা হত্যার রায় দেশে বিচারিক প্রক্রিয়ার মাইলফলক: অ্যাটর্নি জেনারেল
রামিসা হত্যার রায় দেশে বিচারিক প্রক্রিয়ার মাইলফলক: অ্যাটর্নি জেনারেল
রামিসার রায় শোনার অপেক্ষায় ছিল গোটা দেশ, মৃত্যুদণ্ডে সন্তোষ
রামিসার রায় শোনার অপেক্ষায় ছিল গোটা দেশ, মৃত্যুদণ্ডে সন্তোষ
ফাঁসির আদেশ দিলেই হবে না, বাস্তবায়ন করতে হবে: শহীদ মিরাজের বাবা
ফাঁসির আদেশ দিলেই হবে না, বাস্তবায়ন করতে হবে: শহীদ মিরাজের বাবা