• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক    ৯ জুন ২০২৬, ১২:৪৮ এ.এম.
ছবি-সংগৃহীত

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে রমনা থানা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার (৮ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সহ-সভাপতি নুরুল ইসলাম সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক কমিটির সদস্য ও রমনা থানার আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি রমনা থানা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দলের সুনাম নষ্ট করলে কাউকে ক্ষমা করা হবে না: নয়ন
দলের সুনাম নষ্ট করলে কাউকে ক্ষমা করা হবে না: নয়ন
উচ্ছৃঙ্খল শ্রেণি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি
উচ্ছৃঙ্খল শ্রেণি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি
প্রধানমন্ত্রীকে লেখা আওয়ামী লীগ নেতার চিঠি ভাইরাল
প্রধানমন্ত্রীকে লেখা আওয়ামী লীগ নেতার চিঠি ভাইরাল