• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ভারত-চীন জল্পনা পেরিয়ে প্রধানমন্ত্রীর প্রথম গন্তব্য মালয়েশিয়া দিল্লিতে বৈঠকে বসেছে বিজিবি-বিএসএফ, পুশইনের কড়া প্রতিবাদ ঢাকার ভাই বোনের সম্পত্তি দখলে রেখেছেন আ. নেতা ২০ জুন গোল্ডকাপের ফাইনাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীর সোনারগাঁও সিগন্যালে পুলিশকে মারধর, নারীসহ ৩ জনের সাজা ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬২৮ ১ কোটি ৭ লাখ শিক্ষার্থী পাচ্ছে ফ্রি ইউনিফর্ম-ব্যাগ-জুতা আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে জনস্বার্থে সিদ্ধান্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী আগামী হজের রোডম্যাপ প্রকাশ, নিবন্ধনের সময়সীমা ২৬ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে, নিহত ৪

রপ্তানির আড়ালে অর্থ পাচারের অভিযোগ ভিত্তিহীন: প্রতিমন্ত্রী শরীফুল আলম

নিজস্ব প্রতিবেদক    ৮ জুন ২০২৬, ০৪:৫৭ পি.এম.
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। ছবি: সংগৃহীত

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, আগামী সময় পত্রিকায় প্রকাশিত ‘রপ্তানির আড়ালে অর্থ পাচার’ শীর্ষক প্রতিবেদনে তাঁর সম্পর্কে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ কাল্পনিক, মনগড়া, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

সোমবার (৮ জুন) দেওয়া এক প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী বলেন, প্রতিবেদনে তাঁকে বেস্ট লেদার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে উল্লেখ করা হয়েছে, যা সঠিক নয়। তিনি ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নন এবং কখনো ছিলেনও না।

তবে তিনি জানান, বেস্ট লেদার কোম্পানি লিমিটেডের একজন পরিচালক হিসেবে তাঁর সম্পৃক্ততা রয়েছে। কিন্তু প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের যে অভিযোগ প্রতিবেদনে উত্থাপন করা হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই।

শরীফুল আলমের দাবি, এ বিষয়ে প্রকাশিত তথ্য মিথ্যা ও বিভ্রান্তিকর। তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এ ধরনের তথ্য প্রচার করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই তাঁর নাম জড়িয়ে এমন প্রতিবেদন প্রকাশ করা দুঃখজনক। প্রতিবেদনে উত্থাপিত অভিযোগের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, প্রকাশিত প্রতিবেদনে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে। তাই সংশ্লিষ্ট পত্রিকাকে তাদের নিজ দায়িত্বে ভুল স্বীকার করে সংশোধনী প্রকাশ করতে হবে। যে স্থানে এবং যে গুরুত্বের সঙ্গে মূল প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে, একই স্থানে ও সমান গুরুত্ব দিয়ে সংশোধনী প্রকাশেরও দাবি জানান তিনি।

এ ধরনের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের ঘটনায় তিনি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান।

ভিওডি বাংলা/সবুজ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চিফ হুইপের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ
চিফ হুইপের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে খলিলুর রহমানের
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে খলিলুর রহমানের
বাংলাদেশের শান্তিরক্ষীদের স্যালুট জানালেন শামা ওবায়েদ
বাংলাদেশের শান্তিরক্ষীদের স্যালুট জানালেন শামা ওবায়েদ