• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ভারত-চীন জল্পনা পেরিয়ে প্রধানমন্ত্রীর প্রথম গন্তব্য মালয়েশিয়া দিল্লিতে বৈঠকে বসেছে বিজিবি-বিএসএফ, পুশইনের কড়া প্রতিবাদ ঢাকার ভাই বোনের সম্পত্তি দখলে রেখেছেন আ. নেতা ২০ জুন গোল্ডকাপের ফাইনাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীর সোনারগাঁও সিগন্যালে পুলিশকে মারধর, নারীসহ ৩ জনের সাজা ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৬২৮ ১ কোটি ৭ লাখ শিক্ষার্থী পাচ্ছে ফ্রি ইউনিফর্ম-ব্যাগ-জুতা আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে জনস্বার্থে সিদ্ধান্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী আগামী হজের রোডম্যাপ প্রকাশ, নিবন্ধনের সময়সীমা ২৬ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে, নিহত ৪

নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ জনবান্ধব হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ৮ জুন ২০২৬, ০৪:৪৯ পি.এম.
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার ‘শিষ্টের পালন ও দুষ্টের দমন’ এবং ‘পুরস্কার ও শাস্তি’ নীতিতে বিশ্বাসী। এই নীতির আলোকে পুলিশ বাহিনীর নৈতিক মনোবল বৃদ্ধি এবং তাদের আরও জনবান্ধব ও সেবামুখী করে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।

সোমবার (৮ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাম্প্রতিক তিনটি আলোচিত ঘটনায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত প্রত্যেক কর্মকর্তাকে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান ও সনদ দেওয়া হয়। এছাড়া তিনজন নৌ পুলিশ সদস্যকে আইজি ব্যাজ প্রদান করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের তাৎক্ষণিকভাবে উৎসাহিত ও মনোবল বৃদ্ধি করতে মন্ত্রণালয় এই বিশেষ উদ্যোগ নিয়েছে। ভালো কাজের স্বীকৃতি এবং অনিয়মের ক্ষেত্রে শাস্তির ব্যবস্থা পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল ও ন্যায়নিষ্ঠ হতে উৎসাহিত করবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ৫ আগস্টের পর পুলিশ বাহিনীর ভাবমূর্তি নিয়ে যে সংকট তৈরি হয়েছিল, তা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। বর্তমানে পুলিশ বাহিনী আরও জনবান্ধব হয়েছে এবং জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। তিনি দাবি করেন, ২০২৪ ও ২০২৫ সালের তুলনায় দেশে অপরাধের হার কমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সাম্প্রতিক প্রতিবেদন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সংস্থাটি সরকারি প্রতিষ্ঠান নয় এবং মাঠপর্যায়ে তদন্ত ছাড়াই বিভিন্ন তথ্যের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করে। তবে গণমাধ্যমে প্রকাশিত যেকোনো তথ্য সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বলে তিনি জানান।

তদন্ত কার্যক্রমে বরাদ্দের সীমাবদ্ধতার বিষয়টি স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান আর্থিক বাস্তবতায় বরাদ্দ পুরোপুরি পর্যাপ্ত না হলেও ভবিষ্যতে তদন্ত, ময়নাতদন্ত ও পুলিশি টহল কার্যক্রমে বরাদ্দ বাড়ানোর বিষয়টি বিবেচনায় রয়েছে।

পলাতক ও শৃঙ্খলাভঙ্গকারী পুলিশ কর্মকর্তাদের বিষয়ে তিনি বলেন, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়াও চলবে।

যেসব ঘটনার জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়েছে সেগুলো হলো—পল্লবীর রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত, দৌলতদিয়া ফেরিঘাটে নৌ পুলিশের সাহসিকতা এবং মুন্সীগঞ্জের গজারিয়ায় রহস্যজনক কিশোরী হত্যাকাণ্ডের দ্রুত রহস্য উদ্ঘাটন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চিফ হুইপের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ
চিফ হুইপের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে খলিলুর রহমানের
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে খলিলুর রহমানের
বাংলাদেশের শান্তিরক্ষীদের স্যালুট জানালেন শামা ওবায়েদ
বাংলাদেশের শান্তিরক্ষীদের স্যালুট জানালেন শামা ওবায়েদ