• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
আ. লীগের অপকর্মের বৈধতাদানকারী সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: তথ্য প্রতিমন্ত্রী রামিসা হত্যার রায় আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন: প্রধানমন্ত্রী বিসিবির নির্বাচনে সর্বোচ্চ ভোটে জয়ী তামিম ইকবাল বিশ্বকাপের ভাগ্য গণনায় হাতি-গরিলা-জিরাফ, কার পক্ষে প্রাণীদের ভবিষ্যদ্বাণী? বাসযাত্রীদের প্রাণরক্ষায় অবদান রাখা পুলিশ সদস্যরা পুরস্কার পাচ্ছেন সম্পত্তির লোভে ১৪০০ কিলোমিটার পাড়ি দিয়ে শিক্ষিকাকে খুন মতিঝিলে দিনে-দুপুরে ব্যবসায়ীর ১৭ লাখ টাকা ছিনতাই বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস, কমতে পারে দেশের বাজারেও বসুন্ধরায় র‍্যাবের অভিযানে বিপুল হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ এসএসসি পাসেই রাজউকে চাকরির সুযোগ!

বসুন্ধরায় র‍্যাবের অভিযানে বিপুল হাইব্রিড গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

   ৭ জুন ২০২৬, ০৫:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১ কেজি ১৫ গ্রাম কুশ (হাইব্রিড গাঁজা)সহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। এ সময় বিপুল পরিমাণ নগদ টাকা, মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের সরঞ্জামও উদ্ধার করা হয়।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন ধরনের অপরাধ দমনে সক্রিয় ভূমিকা রেখে আসছে। মাদক কারবারি, অপহরণ, হত্যা, অস্ত্রধারী সন্ত্রাসী, জাল টাকা চক্র, ছিনতাইকারী, চাঁদাবাজ, মানব পাচারকারী, প্রতারক এবং মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের মাধ্যমে বাহিনীটি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।

এর ধারাবাহিকতায় র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল গত ৬ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে (১৯৫০ ঘটিকায়) ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার সেভেন স্টার সুপার শপের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় মাদক কারবারি মোঃ এনামুল হোসেন (২০)-কে ১৫ গ্রাম কুশ (হাইব্রিড গাঁজা) এবং একটি মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়। তার পিতার নাম মৃত বেলায়েত হোসেন। তিনি ফেনী জেলার ফেনী মডেল থানার পাঁচগাছিয়া এলাকার বাসিন্দা।

পরবর্তীতে একই দিন রাত ১০টা ৫০ মিনিটে (২২৫০ ঘটিকায়) বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক জে, রোড নং-৪, প্লট-২৩৭ (৭ম তলা) একটি কক্ষ থেকে মোঃ আরফান আহমেদ সামির (২৪)-কে গ্রেফতার করা হয়। তিনি নওগাঁ জেলার সাপাহার থানার সাপাহার এলাকার মোঃ মনিরুজ্জামান লিটনের ছেলে। তার হেফাজত থেকে ১ কেজি কুশ (হাইব্রিড গাঁজা), আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা, একটি ডিজিটাল স্কেল, মাদক বিক্রয়ের নগদ ৩ লাখ ৯০ হাজার ১৯০ টাকা, মালয়েশিয়ান মুদ্রা ৬০ রিংগিত, ২১ মার্কিন ডলার এবং ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও এজাহার সূত্রে জানা গেছে, গ্রেফতাররা দেশের বিভিন্ন স্থান থেকে কুশ (হাইব্রিড গাঁজা) সংগ্রহ করে নিজেদের কাছে মজুদ রাখতেন। এরপর হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অভিনব কৌশলে রাজধানীর ভাটারা এলাকাসহ বিভিন্ন স্থানে মাদক বিক্রি করতেন।

গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব। তারা অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) এর ১৯(ক) ধারায় অপরাধ করেছে।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকার দুই এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬
ঢাকার দুই এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬
আদ্-দ্বীন হাসপাতাল: দোষীদের শাস্তির দাবি পরিবারের
আদ্-দ্বীন হাসপাতাল: দোষীদের শাস্তির দাবি পরিবারের
রাজধানীর মিরপুর এলাকায় যান চলাচলে বিধিনিষেধ
রাজধানীর মিরপুর এলাকায় যান চলাচলে বিধিনিষেধ