• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গোলাগুলি, আহত অন্তত ১২

আন্তর্জাতিক ডেস্ক    ৭ জুন ২০২৬, ০১:০৬ পি.এম.
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলির ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার (৭ জুন) স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশের ভাষ্য, দুই ব্যক্তি একে অপরকে লক্ষ্য করে গুলি ছোড়ার সময় আশপাশে থাকা বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। টলেডো পুলিশের লেফটেন্যান্ট ড্যান গারকেন সাংবাদিকদের বলেন, ‘আমি অনেক ঘটনার স্থান পরিদর্শন করেছি, কিন্তু এটি সবকিছুকে ছাড়িয়ে গেছে।’

পুলিশের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের বয়স ১৪ থেকে ৬১ বছরের মধ্যে।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। টলেডো পুলিশের উপপ্রধান জোসেফ হেফারনান বলেন, তদন্ত এখনও চলমান রয়েছে। ইতোমধ্যে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে এবং কয়েকটি সূত্র ধরে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

টলেডোর জননিরাপত্তা বিভাগের পরিচালক জর্জ ক্রাল সাধারণ মানুষের কাছে মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ফুটেজ সরবরাহের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ঘটনাস্থলে কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন। এটি টলেডোর অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী উৎসব ছিল, আর এ ধরনের সহিংস ঘটনা উৎসবের আনন্দ ম্লান করে দিয়েছে।

টলেডো পুলিশ বিভাগ জানায়, স্থানীয় সময় বিকেল ৫টা ৩৭ মিনিটে ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভ্যালের কাছে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আহতদের নিকটবর্তী হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যন্তর-মন্তরে ব্যাপক বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
যন্তর-মন্তরে ব্যাপক বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি
ইসরায়েলি বাহিনীর গুলিতে ৭ মাসের ফিলিস্তিনি শিশুর মৃত্যু
ইসরায়েলি বাহিনীর গুলিতে ৭ মাসের ফিলিস্তিনি শিশুর মৃত্যু
কাশ্মীর কখনোই ভারতের হবে না, জাতিসংঘে পাকিস্তান
কাশ্মীর কখনোই ভারতের হবে না, জাতিসংঘে পাকিস্তান