• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

যন্তর-মন্তরে ব্যাপক বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

আন্তর্জাতিক ডেস্ক    ৬ জুন ২০২৬, ১০:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত

শিক্ষা ও নিয়োগ পরীক্ষায় অনিয়ম, ডিজিটাল ব্যবস্থার বিতর্ক এবং নানান অভিযোগের প্রতিবাদে ভারতের রাজধানী দিল্লির যন্তর-মন্তরে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)–র এই কর্মসূচিতে বিপুলসংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও তরুণ পেশাজীবী অংশ নেন। বিক্ষোভে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তোলা হয়। খবর হিন্দুস্থান টাইমস-এর।

যুক্তরাষ্ট্র থেকে ফিরে আসা সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে কঠোর নিরাপত্তার মধ্যেই অনুষ্ঠিত এই কর্মসূচির নেতৃত্ব দেন।

শিক্ষা সংস্কারসহ পাঁচ দফা দাবি

বিক্ষোভে অংশগ্রহণকারীরা শিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিতসহ মোট পাঁচটি প্রধান দাবি উপস্থাপন করেন।

তাদের অন্যতম দাবি ছিলপর্যাপ্ত মূল্যায়ন ও শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ ছাড়া শিক্ষা খাতে ডিজিটাল ব্যবস্থা চালু না করা। বিক্ষোভকারীদের মতে, ব্যাংকিং খাতের মতো শিক্ষা ব্যবস্থায়ও ডিজিটাল প্ল্যাটফর্ম অপব্যবহার ও অনিয়মের ঝুঁকি তৈরি করছে।

মণিপুরে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবি

দীর্ঘ অস্থিরতার কারণে মণিপুরে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় সেখানে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান আন্দোলনকারীরা। স্কুল–কলেজ খুলে নিয়মিত কার্যক্রম চালুর ওপর তারা জোর দেন।

পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার আহ্বান

প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসসহ নানা অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভকারীরা স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান। তাদের মতে, এসব অনিয়মের কারণে বহু শিক্ষার্থীর বছরের পর বছর পরিশ্রম নষ্ট হচ্ছে।

মানসিক স্বাস্থ্য ও জবাবদিহির দাবি

শিক্ষার্থীদের মানসিক চাপ, আত্মহত্যার ঘটনা এবং ক্রমবর্ধমান উদ্বেগের বিষয়টি তুলে ধরে তারা কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান। তাদের অভিযোগ, সমস্যাগুলো দীর্ঘদিন ধরে চললেও কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

উপস্থিতি ও স্লোগান

বিক্ষোভে অংশ নেওয়া অনেককে তেলাপোকার মুখোশ পরে এবং হাতে ফুল নিয়ে অংশ নিতে দেখা যায়। শিক্ষার্থী, অভিভাবক এবং তরুণ পেশাজীবীদের বড় একটি অংশ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা প্রশ্নপত্র ফাঁস, অন-স্ক্রিন মূল্যায়ন পদ্ধতি এবং বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগের জন্য সরাসরি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে দায়ী করেন। এ সময় ‘ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে’, ‘ধর্মেন্দ্র প্রধান, পদত্যাগ করুন’ এবং ‘জয় ভীম’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয় যন্তর-মন্তর এলাকা।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরানের রাডার স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
ইরানের রাডার স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
ইরান সহজে ছাড় দেওয়ার পাত্র নয়: ট্রাম্প
ইরান সহজে ছাড় দেওয়ার পাত্র নয়: ট্রাম্প
পদত্যাগ করলেন কলকাতার মেয়র
পদত্যাগ করলেন কলকাতার মেয়র