• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

লেবাননে নিহত দুই প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক    ৭ জুন ২০২৬, ১০:৩৫ এ.এম.
ছবি: সংগৃহীত

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (৬ জুন) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ আনা হয়।

বিমানবন্দরে স্বজনদের উপস্থিতিতে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সব আনুষ্ঠানিকতা শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিশেষ অ্যাম্বুলেন্সে করে মরদেহ দুটি তাদের নিজ জেলা সাতক্ষীরায় পাঠানো হয়।

প্রতিমন্ত্রী জানান, মরদেহ দেশে আনার ব্যয় বহনের পাশাপাশি নিহত দুই প্রবাসীর পরিবারকে মোট ১৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

তিনি আরও বলেন, লেবাননসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট দূতাবাসগুলো নিরলসভাবে কাজ করছে।

উল্লেখ্য, গত ১১ মে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের জিবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় ওই দুই বাংলাদেশি প্রবাসী নিহত হন। পরে তাদের মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনগণকে স্বাবলম্বী করাই বাজেটের লক্ষ্য: চিফ হুইপ
জনগণকে স্বাবলম্বী করাই বাজেটের লক্ষ্য: চিফ হুইপ
ইসরায়েলি হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছাবে রাতে
ইসরায়েলি হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছাবে রাতে
ডেঙ্গু মোকাবিলায় দেশজুড়ে ৩ মাসের বিশেষ অভিযান শুরু
ডেঙ্গু মোকাবিলায় দেশজুড়ে ৩ মাসের বিশেষ অভিযান শুরু