• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক নজরুল

জাবি প্রতিনিধি    ৬ জুন ২০২৬, ০৬:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গণিত বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার (৬ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১৩(১) অনুচ্ছেদ অনুযায়ী তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে তিনি চার বছর এ দায়িত্ব পালন করবেন। এ সময়ে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। এছাড়া তাকে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের সংবিধি, আইন ও বিধি অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালন করতে হবে।

প্রয়োজন হলে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

ড. নজরুল ইসলাম বর্তমানে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর যুগ্ম মহাসচিব এবং জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ঢাকা বিভাগের মনিটর হিসেবেও দায়িত্বে রয়েছেন।

বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও তার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। ২০০২ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি সহকারী প্রক্টর ও হাউস টিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সাল থেকে তিনি ফজিলাতুন্নেসা হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ কমিটির চেয়ারম্যান ছিলেন।

বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য (২০১৭ সাল থেকে) এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য (২০২৫ সাল থেকে) হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রায় ১৭ বছর ধরে তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানেও তিনি সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ভিওডি বাংলা/‎এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথম শিক্ষাবর্ষ থেকেই বাজেট পাচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
প্রথম শিক্ষাবর্ষ থেকেই বাজেট পাচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে ঢেলে সাজানো হচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী
শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে ঢেলে সাজানো হচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী