• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ঢাবি ট্রেজারারকে ‘পাড়ার গুন্ডা-মাস্তানের’ মতো কথা না বলার অনুরোধ

  ঢাবি প্রতিনিধি
প্রকাশ:  ৬ জুন ২০২৬, ১০:৩২ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ট্রেজারার অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরীকে উদ্দেশ্য করেছে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছেন ডাকসু সদস্য সর্ব মিত্র চাকমা।

শনিবার (৬ জুন) সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন তিনি। তার পোস্টটি নিচে হুবহু দেওয়া হলো।

ডাকসুর ক্রীড়া সম্পাদক ট্রেজারার স্যারের কাছে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের কাজে। বিদায়ের সময় ক্রীড়া সম্পাদককে বলেন, ‘তোমাদের ডাকসুর ওই ছোটোখাটো চাকমা ছেলেটাকে আমার কাছে পাঠাইও। দেখি তার সাহস কেমন।’ কথার সুরে হুমকি আর ক্ষোভ। ইঙ্গিতটা আমাকে করেছেন।

ডাকসু সদস্য সর্ব মিত্র চাকমার ফেসবুক পোস্ট

ক্ষোভ থাকাটা স্বাভাবিক। কারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি, শনিবারে বাস সার্ভিস চালু করেছি। যা আটকাতে তার শত প্রচেষ্টা ছিল।

বিনীত অনুরোধ, ভুলে যাবেন না আপনি শিক্ষক। ‘পাড়ার গুন্ডা-মাস্তানের’ মতো কথা আপনার মুখে মানায় না। বয়স হয়েছে অনেক, নিজের ওয়েট বুঝুন। হাঁটুর বয়সী ছেলেদের সঙ্গে লাগতে যান কেন।

দ্বিতীয়ত, মানুষ হিসেবে রেসিজম জিনিসটা উপলব্ধি করার চেষ্টা করবেন। অনুরোধ রইল।

ভিওডি বাংলা/‎এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অধ্যাপক ড. মোছা. নূর মহল আখতার বানু
কুড়িকৃবির উপ-উপাচার্য হলেন ড. নূর মহল আখতার বানু
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার
এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট