• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কক্সবাজারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজার প্রতিনিধি    ৬ জুন ২০২৬, ০১:৩৪ পি.এম.
ছবি-সংগৃহীত

কক্সবাজারে  নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধি এবং খাদ্যে ভেজাল প্রতিরোধে জেলা পর্যায়ে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) কক্সবাজার পৌরসভার সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আনোয়ারুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আ ন ম নাজিম উদ্দীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল মান্নান। 

কর্মশালায় বক্তারা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, বরং উৎপাদক, ব্যবসায়ী, ভোক্তা এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সম্মিলিত দায়িত্ব। খাদ্যে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির মতো অনিয়ম প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণে স্বাস্থ্যবিধি অনুসরণ এবং ভোক্তাদের সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে।

কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারীরা নিরাপদ খাদ্য বিষয়ে নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয়।

ভিওডি বাংলা/আরিফুল কবির/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুশইন ঠেকাতে সীমান্তে কড়া নজরদারি
পুশইন ঠেকাতে সীমান্তে কড়া নজরদারি
রংপুরে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৩
রংপুরে টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৩
হবিগঞ্জে বিদ‍্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু
হবিগঞ্জে বিদ‍্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু