• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিএনজি চালকদের অবরোধ, বন্ধ যান চলাচল

   ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪২ এ.এম.

নিজস্ব প্রতিবেদক 

সিএনজিচালিত অটোরিকশা মিটারের ভাড়ার হারের অতিরিক্ত আদায় করলে ৬ মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা করা হবে।বিআরটি ‘র এই সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ জানিয়ে সড়ক অবরোধ করে চালকরা। আজ  সকাল থেকে মিটারে সিএনজিচালিত অটোরিকশা না চালানোর দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন সিএনজিচালিত অটোরিকশাচালকরা। এতে সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। 

রোববার(১৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর রামপুরা, মিরপুর-১, মিরপুর-১৪, কলেজগেট সড়কসহ বেশকিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করেন অটোরিকশার চালকেরা।

সড়ক অবরোধের কারণে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। সরেজমিনে দেখা যায়, অবরোধের কারণে রাজধানীজুড়ে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে। এর ফলে অফিসগামী মানুষ, শিক্ষার্থীসহ জনসাধারণ প্রচণ্ড ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকেই গন্তব্যে পৌঁছাতে দেরি হচ্ছে।

এদিকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত রয়েছেন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চালকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে।

ভিওডি বাংলা/এম


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাবতলী হাটে নকল টাকা ঠেকাতে মেশিন, নজরদারি জোরদার
গাবতলী হাটে নকল টাকা ঠেকাতে মেশিন, নজরদারি জোরদার
রাতে বাড়তে পারে মেট্রোরেল চলাচলের সময়
রাতে বাড়তে পারে মেট্রোরেল চলাচলের সময়
ডেমরায় বাসায় ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি
নির্যাতনে একজনের মৃত্যু ডেমরায় বাসায় ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি