• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার জামায়াতের নাম থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির সড়ক নিরাপত্তায় জবাবদিহিতা ও সমন্বিত বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা চালু, নিয়োগ পাবেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ‘তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে’ ধানমন্ডি রবীন্দ্র সরোবরে ইজারাবহির্ভূত দোকান উচ্ছেদ ধামরাইয়ে ৪ ভুয়া ডিবি গ্রেপ্তার স্বাস্থ্যসেবায় বৈষম্য দূর করতে সরকার বদ্ধপরিকর: আইসিটি মন্ত্রী এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

  শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ:  ৫ জুন ২০২৬, ০৮:৫৭ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে মামাতো ও ফুপাতো ভাই।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ পাপরাইল এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলো নুর মোহাম্মদ ফকিরের ছেলের ঘরের নাতি রিদম (৮) এবং মেয়ের ঘরের নাতি রিফাত (৭)।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে রিফাত। পরদিন সকালে সে তার মামাতো ভাই রিদমকে নিয়ে বাড়ির পাশে খেলতে যায়। দীর্ঘ সময় তাদের কোনো খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা, বাড়ির পাশে ফুটবল খেলার সময় বলটি পুকুরে পড়ে যায়। বল তুলতে গিয়ে একজন পানিতে পড়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে অপর শিশুটিও গভীর পানিতে তলিয়ে যায়।

নিহতদের স্বজন রুমা আক্তার জানান, সকাল থেকে শিশু দুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সন্দেহ হলে পুকুরে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, তারা আর বেঁচে নেই।

ভেদরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এর আগেই স্থানীয়রা শিশু দুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসুস্থ্য নবীন শিক্ষার্থী মুশফিকুর রহমান তুহিন। ছবি: ভিওডি বাংলা
পাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ
ছবি: ভিওডি বাংলা
নড়াইলে শিশু ধর্ষণ-হত্যা মামলার আসামি ২ দিনের রিমান্ডে
ছবি: ভিওডি বাংলা
সোনাহাট বন্দরে পাথর আমদানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ