• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক    ৫ জুন ২০২৬, ০৪:৫৫ এ.এম.
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (৫ জুন) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, ঢাকা ও ফরিদপুর জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া দেশের অন্যান্য জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকাতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এজন্য সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সব বিভাগেই আগামী কয়েক দিন ঝড়বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এ পরিস্থিতিতে নৌযান, জেলে এবং নদীপথে চলাচলকারী যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই
ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই
রাতে বাংলাদেশের আকাশে দেখা যাবে বিরল চাঁদ ‘ব্লু মুন’
রাতে বাংলাদেশের আকাশে দেখা যাবে বিরল চাঁদ ‘ব্লু মুন’
দেশের ৩ জেলায় বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার পূর্বাভাস
দেশের ৩ জেলায় বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার পূর্বাভাস