• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভৈরবে রেলপথ অবরোধ, আটকা ৫ ট্রেন

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি    ৫ জুন ২০২৬, ০৩:২৬ এ.এম.
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে অন্তত পাঁচটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৪ জুন) রাত সোয়া ১২টার দিকে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান।

বার্তায় বলা হয়, স্থানীয় একটি খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের পর এক পক্ষ রেলপথ অবরোধ করে। এর ফলে ভৈরব স্টেশনসংলগ্ন এলাকায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রেলপথ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭০৩ নম্বর মহানগর গোধূলী রাত ৯টা ১৫ মিনিট থেকে ভৈরব আউটসাইডে, ৭১০ নম্বর পারাবত এক্সপ্রেস রাত ৯টা ৩৩ মিনিট থেকে তালশহর স্টেশনে, ৭৪৯ নম্বর এগারোসিন্ধুর গোধূলী রাত ৯টা ২২ মিনিট থেকে দৌলতকান্দি স্টেশনে, ৬০৬ নম্বর কন্টেইনার ট্রেন রাত ৯টা ৩৫ মিনিট থেকে মেথিকান্দা স্টেশনে এবং নরসিংদী কমিউটার ট্রেন রাত ৯টা ৩৮ মিনিট থেকে খানাবাড়ী স্টেশনে অবস্থান করছে।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ছাড়পত্র পাওয়ার পর ট্রেন চলাচল পুনরায় শুরু করা হবে।

এ ঘটনায় যাত্রীদের দুর্ভোগ বেড়েছে এবং সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু
গোপালগঞ্জে রাজনৈতিক চমক, যুবদলে গুরুত্বপূর্ণ পদে তরুণ নেতা বাপ্পি
গোপালগঞ্জে রাজনৈতিক চমক, যুবদলে গুরুত্বপূর্ণ পদে তরুণ নেতা বাপ্পি
দুর্নীতির অভিযোগ থাকলেও ফের ফেনী পৌরসভায় আজিজুল হক
দুর্নীতির অভিযোগ থাকলেও ফের ফেনী পৌরসভায় আজিজুল হক