• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ফেনীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড অপচয়মুক্ত প্রয়োজনভিত্তিক বাজেট প্রণয়নের আহ্বান রাশেদ প্রধানের বিদ্যুতে ৭৫ ইউনিট পর্যন্ত বাড়তি দাম প্রত্যাহার সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরা জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ-দ্বীনের, আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার কেজি ৬০০ টাকায় ভাঙারিতে বিক্রি, চোর সচিবালয়কর্মী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আশাবাদী সরকার: ত্রাণমন্ত্রী হাদি হত্যা নিয়ে মমতার বিরুদ্ধে এফআইআর ডিএসসিসির ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, ২৭ চরম ঝুঁকিপূর্ণ বিএনপি সরকারের ১০০ দিনে শেখ রবিউল আলম কতটা সফল?

বাংলাদেশ সফর শেষে যা জানায় আইসিসি প্রতিনিধি দল

ক্রীড়া প্রতিবেদক    ৪ জুন ২০২৬, ০৪:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সফর করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুই সদস্যের এক প্রতিনিধিদল। সফর শেষে এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে আইসিসি।

এই প্রতিনিধিদলে ছিলেন সংস্থাটির বোর্ড পরিচালক ড. মোহাম্মদ এ এস মোসাজি ও তাভেংওয়া মুকুলানি। মোসাজি ক্রিকেট দক্ষিণ আফ্রিকার সঙ্গে যুক্ত এবং মুকুলানি জিম্বাবুয়ে ক্রিকেটের প্রতিনিধি।

আইসিসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফর নিয়ে তৈরি হওয়া নানা আলোচনা ও দাবির মধ্যে আইসিসি স্পষ্ট করেছে, প্রতিনিধিদল এখনই সংবাদমাধ্যমে কোনো মন্তব্য করবে না। তারা নিজেদের পর্যবেক্ষণ পরবর্তী সময়ে আইসিসি বোর্ডের কাছে জমা দেবে।

আইসিসি আরও জানিয়েছে, প্রতিনিধিদলের সফর নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত কোনো দাবি, মন্তব্য বা ব্যাখ্যাকে আইসিসির আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচনা করা যাবে না। সংস্থাটির ভাষ্য, এ ধরনের প্রতিবেদন বা দাবি অনুমাননির্ভর।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন ও প্রশাসনিক পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটাঙ্গনে নানা আলোচনা চলছে। এমন প্রেক্ষাপটে আইসিসি প্রতিনিধিদলের সফর নতুন করে আগ্রহ তৈরি করেছিল। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সর্বশেষ অবস্থানে স্পষ্ট যে, চূড়ান্ত সিদ্ধান্ত বা পর্যবেক্ষণ জানতে আইসিসি বোর্ডে প্রতিনিধিদলের প্রতিবেদন জমা দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ভিওডি বাংলা/আরআর/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
দেশে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
ফেনীর সেই অনুপ্রেরণাদায়ী শিক্ষিকার পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
ফেনীর সেই অনুপ্রেরণাদায়ী শিক্ষিকার পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
বিসিবি নির্বাচন নিয়ে রিট খারিজ, ভোটে বাধা নেই
বিসিবি নির্বাচন নিয়ে রিট খারিজ, ভোটে বাধা নেই