টপ নিউজ
ইসলামবাগে বাসভবনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১৫ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক
রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগের কামালবাগ এলাকার একটি বাড়িতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে সোয়া ৩টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে কেউ হতাহত হয়েছে কি না এমন খবরও আমাদের কাছে আসেনি।
ভিওডি বাংলা/এম







