• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঢাকা উত্তর ও দক্ষীণ সিটিতে দুই শিফটে চলবে পরিচ্ছন্নতা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক    ৩ জুন ২০২৬, ০৯:৪২ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। এ নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে দিনের বেলায় দুই শিফটে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করে ময়লা-আবর্জনা অপসারণের কার্যক্রম পরিচালনা করতে হবে।

বুধবার (৩ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-১ শাখা থেকে জারি করা এক জরুরি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

মন্ত্রণালয়ের উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিচ্ছন্ন ঢাকা মহানগরী নিশ্চিত করতে সময়মতো নগরীর সব ধরনের ময়লা ও বর্জ্য অপসারণ করা অত্যন্ত জরুরি। বিশেষ করে দিনের বেলায় রাজধানীতে মানুষের ব্যাপক উপস্থিতি থাকায় পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এ কারণে নগরবাসীর জন্য আরও স্বাস্থ্যসম্মত ও বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে দিনের বেলায় দুই শিফটে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দিয়ে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার প্রয়োজনীয়তা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, ঢাকা মহানগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ময়লা ও বর্জ্য অপসারণসহ সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য দিনের বেলায় দুই শিফটে কর্মী নিয়োগের ব্যবস্থা নিতে হবে।

এ নির্দেশনার অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (নগর উন্নয়ন অনুবিভাগ), স্থানীয় সরকার মন্ত্রীর একান্ত সচিব, প্রতিমন্ত্রীর একান্ত সচিব এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকদের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিটি প্রশাসকের বিদেশ সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী
সিটি প্রশাসকের বিদেশ সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী
গুজব ও মানহানিকর কনটেন্টে কড়াকড়ি, বদলাচ্ছে সাইবার আইন
গুজব ও মানহানিকর কনটেন্টে কড়াকড়ি, বদলাচ্ছে সাইবার আইন
অবহেলা করলে চাকরি হারাতে হবে: ডিএসসিসি প্রশাসক
অবহেলা করলে চাকরি হারাতে হবে: ডিএসসিসি প্রশাসক