• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জমির বিরোধে ২ পক্ষের সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি    ৩ জুন ২০২৬, ০৯:৪৯ এ.এম.
ছবি- সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। এ ঘটনায় আব্দুল করিম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত আব্দুল করিম উপজেলার মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া গ্রামের পূর্বপাড়া এলাকার বাসিন্দা এবং আব্দুল ওহাবের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের মধ্যে জমির মালিকানা ও সীমানা নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার দুপুরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় আব্দুল করিম গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত আজিম উদ্দিনের ছয় ছেলের মধ্যে আব্দুল করিম ছিলেন পঞ্চম। ভাইদের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। সেই বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত।

এদিকে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে একজনের মৃত্যুর খবর পুলিশ পেয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চার কিলোমিটার খাল পুনঃখনন, স্বস্তিতে তিন হাজার কৃষক
চার কিলোমিটার খাল পুনঃখনন, স্বস্তিতে তিন হাজার কৃষক
সারিয়াকান্দিতে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত
সারিয়াকান্দিতে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত
টাকা হাতিয়ে নেয়া সেই বিএনপি নেতা কারাগারে; উল্টো সাংবাদিকের নামে মামলা
টাকা হাতিয়ে নেয়া সেই বিএনপি নেতা কারাগারে; উল্টো সাংবাদিকের নামে মামলা