• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ময়মনসিংহে ছুরিকাঘাতে বিএনপিকর্মী নিহত

   ৩ জুন ২০২৬, ০১:৪১ এ.এম.
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরীতে ছুরিকাঘাতে রানা মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত মাহিন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) বিকেল ৫টার দিকে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া মধ্যপাড়া গ্রামের গাঙ্গের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রানা মিয়া ওই এলাকার মৃত শরাফ উদ্দিনের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। স্বজনদের দাবি, তিনি বিএনপির কর্মী ছিলেন।

অভিযুক্ত মাহিন ময়মনসিংহ মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মফিদুল ইসলামের ছেলে। আহতরা হলেন আশাদ, মোফাজ্জল, শাহান, মুনসুর আলী, শাকিল ও দিনি মিয়া।

নিহতের স্বজনদের অভিযোগ, স্থানীয় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে মঙ্গলবার বিকেলে একদল লোক তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় মাহিন রানা মিয়াকে ছুরিকাঘাত করেন বলে তারা দাবি করেন। হামলায় আরও কয়েকজন আহত হন।

পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রানা মিয়াকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই তোফাজ্জল হোসেন অভিযোগ করে বলেন, তার ভাইকে বিনা কারণে ছুরিকাঘাত করা হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/আ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চার কিলোমিটার খাল পুনঃখনন, স্বস্তিতে তিন হাজার কৃষক
চার কিলোমিটার খাল পুনঃখনন, স্বস্তিতে তিন হাজার কৃষক
সারিয়াকান্দিতে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত
সারিয়াকান্দিতে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত
টাকা হাতিয়ে নেয়া সেই বিএনপি নেতা কারাগারে; উল্টো সাংবাদিকের নামে মামলা
টাকা হাতিয়ে নেয়া সেই বিএনপি নেতা কারাগারে; উল্টো সাংবাদিকের নামে মামলা