• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মায়ের নামে প্রতিষ্ঠান নামকরণের প্রস্তাব নাকচ করলেন প্রধানমন্ত্রী সড়কবাতি বিষয়ে অভিজ্ঞতা অর্জনে ফ্রান্স যেতে চান রাসিক প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ভারতীয় ভিসায় নতুন নিয়ম বিতর্কিত বিলিয়ন ডলারের তহবিল স্থগিতের ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের যুদ্ধের পরিস্থিতি মোকাবিলায় আরও বেশি প্রস্তুত ইরান: আইআরজিসি বিদ্যুতের দামও বাড়ছে, ঘোষণা বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জ্বালানি থেকে শিক্ষা, একাধিক বৈঠকে প্রধানমন্ত্রী গবেষণার ফল জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

যুদ্ধের পরিস্থিতি মোকাবিলায় আরও বেশি প্রস্তুত ইরান: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক    ২ জুন ২০২৬, ০৯:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যেই নিজেদের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত।

মঙ্গলবার (২ জুন) ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেন, বিদ্যমান সামরিক শক্তির পাশাপাশি পূর্বের সংঘাত থেকে পাওয়া বাস্তব অভিজ্ঞতা ইরানের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও সুদৃঢ় করেছে।

তিনি বলেন, ভবিষ্যতে যদি আবারও সামরিক সংঘাত শুরু হয়, তাহলে যুদ্ধের ধরন, ভৌগোলিক পরিসর এবং ব্যবহৃত অস্ত্র সবকিছুই ভিন্ন হবে। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইআরজিসি সম্পূর্ণভাবে প্রস্তুত।

মোহেব্বি আরও দাবি করেন, যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে ইরান তার সামরিক প্রস্তুতি বাড়িয়েছে এবং ক্ষয়ক্ষতিও পুনরুদ্ধার করেছে।

তার ভাষায়, “বাস্তবতা হলো, যুদ্ধবিরতির সময় আমাদের সামরিক ও অপারেশনাল সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে।”

তিনি জানান, সাম্প্রতিক সংঘর্ষ থেকে সবচেয়ে বড় অর্জনগুলোর একটি হলো শত্রুপক্ষ সম্পর্কে আরও বাস্তবভিত্তিক ও গভীর ধারণা পাওয়া।

তার মতে, আগে যেসব তথ্য গোয়েন্দা প্রতিবেদন ও গণমাধ্যমের ওপর নির্ভর করে পাওয়া যেত, এখন তার সঙ্গে সরাসরি যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতাও যুক্ত হয়েছে।

মোহেব্বি দাবি করেন, এখন ইরানের বাহিনী শত্রুর সামরিক সম্পদ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ঘাঁটি এবং যুদ্ধ কৌশল সম্পর্কে আরও সুনির্দিষ্ট ধারণা অর্জন করেছে।

তিনি আরও বলেন, শত্রুর আক্রমণ ও প্রতিরক্ষামূলক সরঞ্জাম, প্রতারণামূলক কৌশল এবং সামরিক অভিযানের প্রকৃতি নিয়েও তাদের বোঝাপড়া আগের তুলনায় অনেক বেশি স্পষ্ট হয়েছে।

এছাড়া ইরানের সামরিক সক্ষমতা দুর্বল হয়েছে—এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করেন তিনি। তার ভাষায়, ইসলামি প্রজাতন্ত্রের নৌবাহিনী ধ্বংস হয়নি এবং সামগ্রিক সামরিক শক্তিও কমেনি।

মোহেব্বি আরও বলেন, সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র ব্যাপক সামরিক শক্তি প্রয়োগ করলেও হরমুজ প্রণালী-তে ইরানের নিয়ন্ত্রণে কোনো প্রভাব ফেলতে পারেনি। তার দাবি অনুযায়ী, এই কৌশলগত জলপথে ইরানের সার্বভৌম নিয়ন্ত্রণ এখনো অক্ষুণ্ন রয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অগ্ন্যাশয় ক্যানসারে নতুন আশার আলো
অগ্ন্যাশয় ক্যানসারে নতুন আশার আলো
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ভোট আজ
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে ভোট আজ
ইতালির দক্ষিণাঞ্চলে ৬.২ মাত্রার ভূমিকম্প
ইতালির দক্ষিণাঞ্চলে ৬.২ মাত্রার ভূমিকম্প