• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

ভিওডি বাংলা ডেস্ক    ২ জুন ২০২৬, ০৯:১১ পি.এম.
ছবি: সংগৃহীত

নিউইয়র্কে জাতিসংঘের গুরুত্বপূর্ণ ভোটে বড় সাফল্য পেল বাংলাদেশ। জাতিসংঘ-এর সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (২ জুন) সংস্থাটির সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটে তিনি জয়ী হন।

নির্বাচনে মোট ১৯০টি ভোট কাস্ট হয়। এর মধ্যে ড. খলিলুর রহমান পান ৯৯টি দেশের সমর্থন, আর তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস পান ৯১টি ভোট।

নিউইয়র্ক সময় সকাল ১০টায় জাতিসংঘ সাধারণ পরিষদ-এর জেনারেল অ্যাসেম্বলি হলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। আঞ্চলিক আবর্তন নীতির আওতায় এশিয়া-প্যাসিফিক গ্রুপ থেকে সভাপতি নির্বাচনের লড়াইয়ে ছিলেন ড. খলিলুর রহমান এবং সাইপ্রাসের বহুপাক্ষিকতা-বিষয়ক বিশেষ দূত আন্দ্রেয়াস কাকুরিস।

উল্লেখ্য, বর্তমান সভাপতি ও জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হচ্ছেন বাংলাদেশের ড. খলিলুর রহমান।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী
জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রা‌শিয়ার উপ-স্পিকারের সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রা‌শিয়ার উপ-স্পিকারের সাক্ষাৎ
অর্থমন্ত্রীর ব্রিফকেসে স্বস্তির বার্তা, নজর মূল্যস্ফীতি ও কর্মসংস্থানে
বাজেট ২০২৬-২৭ অর্থমন্ত্রীর ব্রিফকেসে স্বস্তির বার্তা, নজর মূল্যস্ফীতি ও কর্মসংস্থানে