• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‘বাংলাদেশে সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের হাত নেই’

   ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২০ পি.এম.

ভিওডি বাংলা রিপোর্ট

ছাত্র-জনতার উত্তাল আন্দোলনের মুখে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতন এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে তিনি ভারতের প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করতে চান।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রীর সাথে ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এক সাংবাদিক এর প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'বাংলাদেশের সরকার পরিবর্তনে আমাদের কোনো ভূমিকা নেই। আমি যদুর শুনেছি, ওই দেশের প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিলেন এবং সরাসরি বলতে গেলে, তিনি আরও শত বছর ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। আমি কিছু পড়াশোনাও করেছি এ ব্যাপারে। আমি বাংলাদেশকে ভারতের প্রধানমন্ত্রীর ওপরেই ছেড়ে দিতে চাই।'

আগে, সর্বশেষ গত অক্টোবরের শেষ দিকে বাংলাদেশ ইস্যুতে কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করার এক বার্তায় ট্রাম্প লিখেছিলেন, 'আমি বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশটিতে দলবদ্ধভাবে তাদের ওপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে।' 

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর ওপর হিজবুল্লাহর তীব্র হামলা
দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর ওপর হিজবুল্লাহর তীব্র হামলা
ইরান যুদ্ধের প্রভাব পড়তে পারে ভোটে, উদ্বিগ্ন রিপাবলিকানরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ইরান যুদ্ধের প্রভাব পড়তে পারে ভোটে, উদ্বিগ্ন রিপাবলিকানরা
হুমকি শেষ হলেই খুলবে হরমুজ : আইআরজিসি
হুমকি শেষ হলেই খুলবে হরমুজ : আইআরজিসি