• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক    ৭ মে ২০২৬, ০৮:৩৩ এ.এম.
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধারণা, ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হচ্ছে। তিনি হরমুজ প্রণালির অবরোধ ও তেহরানের পরমাণু কর্মসূচি কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থা নিরসনে সমঝোতা চুক্তির চেষ্টা চালাচ্ছেন।

বৃহস্পতিবার (৭ মে) দলের সমর্থকদের সঙ্গে ফোনালাপে তিনি এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘আপনারা যখন চলমান ঘটনাগুলো খতিয়ে দেখবেন তখন বুঝতে পারবেন খুব গুরুত্বপূর্ণ কারণে এসব করছি। আমরা তাদের পরমাণু অস্ত্র বানানোর অনুমতি দিতে পারি না।’

ট্রাম্প আরও বলেন, আমি মনে করি বেশির ভাগ মানুষ বিষয়টি বুঝতে পেরেছে। তারা বুঝতে পেরেছে আমরা যা করছি তা সঠিক। খুব দ্রুতই এর সমাধান হবে।

বুধবার ট্রাম্প বলেন, তেহরান যদি এই প্রস্তাব গ্রহণে অস্বীকৃতি জানায়, তবে আবারও দেশটিতে ভয়াবহ বোমা হামলা চালানো হবে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, যদি ইরান সম্মত শর্তগুলো মেনে নেয় তবে ‘এপিক ফিউরি’ অভিযানের সমাপ্তি ঘটবে। একই সঙ্গে কার্যকর হয়ে থাকা অবরোধ তুলে নেওয়া হবে, যার ফলে ইরানের পরিস্থিতিসহ হরমুজ প্রণালি সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লাহোরে ছাদ ধসে ১৪ শিশু নিহত
লাহোরে ছাদ ধসে ১৪ শিশু নিহত
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো
যে কারণে ৯০০০ কর্মী ছাঁটাই করল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো
ধ্বংসস্তূপে মিলল ছেলের নিথর দেহ, বাবার আর্তনাদে স্তব্ধ ভেনেজুয়েলা
ধ্বংসস্তূপে মিলল ছেলের নিথর দেহ, বাবার আর্তনাদে স্তব্ধ ভেনেজুয়েলা