• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি ঘোষণা আইসিসির

   ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪১ পি.এম.

ক্রীড়া প্রতিবেদক 

২০১৭ সালের পর এবারই প্রথম আয়োজিত হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তানের আয়োজনে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে এবারের টুর্নামেন্ট। টুর্নামেন্টের পর্দা উঠতে বাকি আর মাত্র ৪ দিন। ৮ দলের এই টুর্নামেন্টকে সামনে রেখে আইসিসি ঘোষণা করেছে প্রাইজমানি। অন্য যেকোনো বারের চেয়ে এবারের প্রাইজমানিতে থাকছে বড় ধরনের চমক।

দীর্ঘ ২৯ বছর পর এবারই প্রথম আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করতে চলেছে পাকিস্তান। এবারের আসর শুরুর আগে প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে বিজয়ী দল পাবে ২.২৪ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় ২৯ কোটি টাকা। এছাড়া ৯ মার্চ ফাইনালে যে দল হারবে অর্থাৎ, রানার্স-আপ দল পাবে ১.১২ মিলিয়ন ডলার, বাংলাদেশ টাকায় যা ১৩ কোটি টাকা।

এছাড়া সেমিফাইনালে খেলা বাকি দুই দল পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার, বাংলাদেশি টাকায় যা সাড়ে ৬ কোটির টাকারও বেশি।

এছাড়া গ্রুপ পর্বে ম্যাচ খেলে যেসব দল জিতবে, প্রতিটি জয়ের জন্য দলগুলো পাবে ৩৪ হাজার ডলার, বাংলাদেশি টাকায় যা ৪১ লক্ষ টাকা। টুর্নামেন্টে পঞ্চম ও ষষ্ঠ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা দল পাবে সাড়ে ৩ লাখ ডলার। ৭ম ও ৮ম স্থানে শেষ করা দল দুটি পাবে ১ লাখ ৪০ হাজার ডলার। এছাড়াও প্রতিটি অংশগ্রহণকারী দল পাচ্ছে ১ লাখ ২৫ হাজার ডলার।

চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে মোট প্রাইজমানি ৬.৯ মিলিয়ন ডলার। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানির চেয়ে যা ৫৩ শতাংশ বেশি।

ভিওডি বাংলা/এম 

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে সাফের দল ঘোষণা বাফুফের
হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে সাফের দল ঘোষণা বাফুফের
বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা উজবেকিস্তানের
বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা উজবেকিস্তানের
বায়ার্নের অগ্নিপরীক্ষার রাত, জিতলেই ফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগ বায়ার্নের অগ্নিপরীক্ষার রাত, জিতলেই ফাইনালে পিএসজি