• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
তামাক ও নিকোটিনের ক্ষতি থেকে নতুন প্রজন্মকে রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ৭২ ঘণ্টার সমন্বিত অ্যাকশন, বর্জ্য অপসারণে সক্ষম হয়েছি: ডিএনসিসি প্রশাসক হরমুজ প্রণালি পূর্ণ নিয়ন্ত্রণের ঘোষণা ইরানের, জাহাজ চলাচলে কড়া নির্দেশ আবারও প্রাণ ফিরে পেয়েছে পর্যটন নগরী কক্সবাজার ইউরোপে পিএসজির দাপট, টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জয় চাঁদা না দেওয়ায় বাড়ি দখলের হুমকি সাবেক স্বেচ্ছাসেবক দল নেতার ছাত্রদল নেতার বাবাকে কুপিয়ে জখম, নেতৃত্বে যুবদল নেতার সঙ্গে ছাত্রলীগ শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে: গয়েশ্বর পুরুষ-নারী উভয় ক্রিকেটারের বেতন বাড়িয়েছে বিসিবি ভাড়া বাসা থেকে নানি ও নাতির মরদেহ উদ্ধার

পাওনা টাকা আদায়ে জানাজা-দাফন আটকে দিলেন বিএনপি নেতা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি    ৩১ মে ২০২৬, ১০:১৩ এ.এম.
প্রতীকী ছবি

পাওনা টাকা আদায় করতে মৃত ব্যক্তির জানাজা ও দাফন কার্যক্রম আটকে দিয়েছেন এক বিএনপি নেতা। পরে পরিবারের সদস্যরা পাওনা পরিশোধের আশ্বাস দিলে জানাজা সম্পন্ন হয়।

শুক্রবার (২৯ মে) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এ ঘটনা ঘটে। 

মৃত গোলজার হোসেন উপজেলার সনমান্দী ইউনিয়নের গোপেরবাগ এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ঈদুল আজহার দিন (২৮ মে) দুপুরে তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টার দিকে গোলজার হোসেনের জানাজার নামাজ পড়ানোর জন্য তার মরদেহ মশুরাকান্দা ঈদগাহ মাঠে নেওয়া হয়।

ওই সময় উপজেলার সনমান্দী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সায়েম প্রধান মৃতের কাছে তার এক লাখ ৩৬ হাজার টাকা পাওনা রয়েছে বলে দাবি তোলেন এবং জানাজা ও দাফন কাজে বাধা প্রদান করেন।

পাওনা টাকা পরিশোধ করার আগে জানাজা সম্পন্ন করতে দেওয়া হবে না বলে তিনি জানিয়ে দেন। এরপর মৃতের স্বজনরা সেই পাওনা টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলে ওই বিএনপি নেতা জানাজা সম্পন্ন করার সুযোগ দেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা হজরত মিয়া বলেন, জানাজায় কয়েকশ’ মানুষ উপস্থিত ছিলেন এবং যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। এই ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানাজা আটকানোর অভিযোগের বিষয়ে জানতে চাইলে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সায়েম প্রধান বলেন, গোলজার হোসেনের সঙ্গে তার ব্যবসায়িক লেনদেন ছিল এবং তার কাছে তিনি এক লাখ ৩৬ হাজার টাকা পাওনা ছিলেন। ওই টাকার জন্য বহুবার তাগাদা দেওয়া হলেও তিনি তা পাননি।

তিনি আরও বলেন, টাকার জন্য জানাজা আটকিয়েছেন বিষয়টি তেমন নয়, বরং একটা সমাধানের জন্যই ঘটনাটি ঘটেছে। একপর্যায়ে মৃতের পরিবারের সদস্যরা আগামী রোববার টাকা ফেরত দেওয়ার কথা জানিয়েছেন এবং বিষয়টির সমাধান হয়েছে।

এই বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, বিষয়টি তিনি অবগত নন। যদি বিষয়টি জানানো হয়,তাহলে অবশ্যই তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া যেত।

ভিওডি বাংলা/আরকেএইচ/জা


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫০ লাখ মানুষের অপেক্ষা ফুরোয়নি ১০  বছরেও
৫০ লাখ মানুষের অপেক্ষা ফুরোয়নি ১০  বছরেও
পুরস্কার পেলেন চন্দ্রকুমার দে বুক রিভিউ প্রতিযোগিতার বিজয়ীরা
পুরস্কার পেলেন চন্দ্রকুমার দে বুক রিভিউ প্রতিযোগিতার বিজয়ীরা
‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী স্থগিত
‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী স্থগিত