টপ নিউজ
‘আমার দেশ’ পত্রিকা মুক্তিযোদ্ধাদের অপমান করছে: প্রতিমন্ত্রী ইশরাক
নিজস্ব প্রতিবেদক
১০ জুন ২০২৬, ১১:৪৯ এ.এম.

ছবি: সংগৃহীত
মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘আমার দেশ’ পত্রিকায় প্রকাশিত আজকের শিরোনাম দেখে তাঁর অভিমত হলো, পত্রিকাটির সম্পাদকীয় নীতিমালা (এডিটোরিয়াল পলিসি) মুক্তিযুদ্ধবিরোধী মনোভাব পোষণ করে এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের অপমান করার উদ্দেশ্য বহন করে।
বুধবার (১০ জুন) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

স্ট্যাটাসে ইশরাক হোসেন বলেন, ‘একটি জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদনা এত নিম্ন রুচির হতে পারে, তা অত্যন্ত দুঃখজনক। যারা মুক্তিযোদ্ধা নন, তাদেরকে অমুক্তিযোদ্ধা বলা হয়।’
তিনি আরও বলেন, ‘এ ধরনের হীন উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর শিরোনামের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
ভিওডি বাংলা/এএইচ/এমএস







