• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শিশু ধর্ষণ-হত্যা, গুম-মবের সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে জাসদের মানববন্ধন

ভিওডি বাংলা ডেস্ক    ২৩ মে ২০২৬, ১০:১৭ পি.এম.
ছবি : সংগৃহীত

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ-হত্যাসহ সারা দেশে শিশু ধর্ষণ ও হত্যা, মাদ্রাসার ছাত্র বলৎকার, হত্যা, গুম, মবের সঙ্গে জড়ীত অপরাধীদের গ্রেপ্তার ও  দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

শনিবার (২৩ মে) বিকেলে রাজধানীর জিপিও’র সামনে জাসদ কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

জাসদের বিক্ষোভ মিছিলটি জিরো পয়েন্ট, গুলিস্তান এলাকার সড়কসমূহ প্রদক্ষিণ করে। মিছিলে জাসদ নেতাকর্মীরা ধর্ষণ, হত্যা, গুম, মবের বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি কারাবন্দি দলীয় সভাপতি হাসানুল হক ইনুর মুক্তির দাবিতেও স্লোগান দেয়।

জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লাহ’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, ওবায়দুর রহমান চুন্নু, মীর্জা মো. আনোয়ারুল হক, শ্রমিক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাতীয় নারী জোটের কেন্দ্রীয় নেত্রী নুরতাজ পারভীন, ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাসান আজিজ জনি, জাতীয় নারী শ্রমিক জোটের কেন্দ্রীয় নেত্রী নার্গিস নীলা প্রমুখ।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেক পারাপারে দুর্ভোগ, ধানমন্ডি লেকের সেতু সংস্কার এখনো স্থবির
লেক পারাপারে দুর্ভোগ, ধানমন্ডি লেকের সেতু সংস্কার এখনো স্থবির
সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার বাসায় পুলিশের অভিযান
সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার বাসায় পুলিশের অভিযান
তেজগাঁও বিভাগে বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩৫
তেজগাঁও বিভাগে বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩৫