• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রামপুরায় বিশেষ অভিযান, কথিত মাদক কারবারি আটক

ভিওডি বাংলা ডেস্ক    ১৪ জুলাই ২০২৬, ১১:০০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাজধানীর রামপুরায় বিশেষ অভিযান চালিয়ে ৮১৫ পিস ইয়াবাসহ মো. ইমরান কবির (৩৪) নামে এক কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রামপুরা থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে রামপুরা থানার একটি আভিযানিক দল থানার ই-ব্লক এলাকার ফরাজী হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ইমরান কবিরের কাছ থেকে ৮১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রামপুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, মো. ইমরান কবিরের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৭৭
ছবি: ভিওডি বাংলা
ডিএমপির অপরাধ নিয়ন্ত্রণে সেরা মিরপুর বিভাগ, শীর্ষে পল্লবী থানা
ছবি: ভিওডি বাংলা
জলাবদ্ধতা নিরসনের দাবিতে পল্লবীতে সড়ক অবরোধ