অতিরিক্ত পুলিশ সুপারসহ ৫ কর্মকর্তাকে বদলি

পুলিশ প্রশাসনে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আগামী ২৯ জুলাইয়ের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইনকে পিরোজপুরে বদলি করা হয়েছে।
এছাড়া পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার এবং মিশন শেষে সদর দপ্তরে রিপোর্টকৃত মো. মাহমুদ খানকে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ সার্কেলে, এস এম মনসুর মূসাকে হবিগঞ্জ সদর সার্কেলে এবং মো. মেহেদী হাসান শাতিলকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (পেট্রোল) তারিক লতিফকে হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ৩০ জুলাই থেকে তাদের স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে।
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য