• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ধর্ষণ-নির্যাতনে ‘জিরো টলারেন্স’ চায় ১৫৬ সংগঠন হাম ও উপসর্গে শিশুর মৃত্যু ৫০০ ছাড়াল, নতুন আক্রান্ত ২১৩২ দেশের ও মানুষের স্বার্থে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো: প্রধানমন্ত্রী আরেক হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক রোহিঙ্গা সংকট নিরসন ও শান্তিরক্ষা মিশনে সহযোগিতা জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, তরুণকে গণপিটুনি তারেক রহমানের খাল খননে ফিরছে নদীর প্রাণ গুপ্ত শিবির এখন ক্যাম্পাস রাজনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ থানায় অবরুদ্ধ নাসীরুদ্দীন পাটওয়ারী, ফেসবুকে লিখলেন ‘প্লিজ সেইভ আস’ নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, আসিফ মাহমুদের হুঁশিয়ারি

দেশের ও মানুষের স্বার্থে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো: প্রধানমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি    ২৩ মে ২০২৬, ০৪:৫৪ পি.এম.
ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও দেশের মানুষের স্বার্থ আমরাই দেখবো। দেশের ও মানুষের স্বার্থে আমরা যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো। এই দেশের মালিক জনগণ। বিএনপি সরকার সেই জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চায় জনগণকে সাথে নিয়ে। আজকে সময় এসেছে মানুষের ভাগ্যের পরিবর্তনের কাজগুলো সফল করার। 

শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে বৈলর ইউনিয়নের কানহর এলাকায় ‘ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি। 

প্রধানমন্ত্রী বলেন, যারা ন্যায় বিচারকে, সঠিক বিচারকে বাধাগ্রস্ত করার জন্য বিভ্রান্তি ছড়াচ্ছে, মানুষের জন্য গৃহীত কর্মসূচিকে বাধাগ্রস্ত করার জন্য বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের ব্যাপারে দেশের মানুষকে সজাগ থাকতে হবে। কতিপয় সংখ্যক মানুষ এসে বিভ্রান্তি ছড়াবে আর সফল হয়ে যাবে- মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে, এই কাজ আর হতে দেওয়া যাবে না।

তিনি বলেন, যারা জনগণের সাথে থাকবে, জনগণের পাশে থাকবে, জনগণের জন্য কাজ করবে- বাংলাদেশের জনগণ তাদেরকেই সাথে নিয়ে এই দেশকে রক্ষা করবে যেকোনো ষড়যন্ত্রের হাত থেকে।

প্রধানমন্ত্রী আরও বলেন, এই দেশ আমাদেরকেই গড়ে তুলতে হবে। নিজের ক্ষেত-খামার, নিজের ঘরবাড়ি যেভাবে নিজে গড়ে তুলেছেন- দেশটাও আমাদের সকলের নিজের। এখানে আমরা যত মানুষ উপস্থিত আছি প্রত্যেকেই এই দেশের অংশীদার, মালিক। কাজেই আমার ঘর আমাকেই দেখতে হবে, আমাদের দেশ আমাদেরকেই দেখতে হবে। আমাদের দেশের স্বাধীনতা, আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের মানুষের স্বার্থ আমরাই দেখবো এবং যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করব আমরা।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালে ময়মনসিংহের ত্রিশালের ‘ধরার খাল’ খনন করেছিলেন। বাবার খনন করা খালটি ৪৭ বছর পর পুনঃখননের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর ২টা ২১ মিনিটে এসে পৌঁছান। গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে খালপাড়ে এসে পথমেই খাল কাটার উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ, এমপি মাহবুবুর রহমান, এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, এমপি মোহাম্মদ জাকির হোসেন, এমপি মোহাম্মদ আক্তারুজ্জামান, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান প্রমুখ।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদ উপহার পেলেন আনসার-ভিডিপির ২৮,৩৬৫ সদস্য
ঈদ উপহার পেলেন আনসার-ভিডিপির ২৮,৩৬৫ সদস্য
দুই বছরের মধ্যে ঢাকার চিত্র পরিবর্তনের ঘোষণা প্রশাসকের
দুই বছরের মধ্যে ঢাকার চিত্র পরিবর্তনের ঘোষণা প্রশাসকের
ঈদ: মাঠে র‌্যাব-পুলিশ-বিজিবি, থাকছে বিশেষ মনিটরিং সেল
ঈদ: মাঠে র‌্যাব-পুলিশ-বিজিবি, থাকছে বিশেষ মনিটরিং সেল