রামিসাসহ শিশু ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন

পাবনার ভাঙ্গুড়ায় শিশু রামিসা হত্যাসহ সারাদেশে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মে) সকাল ১১টায় ভাঙ্গুড়া সৃতিসৌধ্যের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মুক্তিযোদ্ধার সন্তানগণের পক্ষে সাহেল আহমেদ সবুজ এর সহায়তায় আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সালেহ আহমেদ সবুজ। উপস্থিত সকল শিক্ষার্থীর পক্ষে বক্তব্য দেন আবু মো. আদিব ইরফান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান,নাগরিক ও প্রজন্ম পরিষদ এর সভাপতি মো. গোলাম মোস্তফা, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশের উপজেলা প্রতিনিধি, মো. আব্দুল আজিজ, সাংবাদিক বিকাশ কুমার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশে শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। বিভিন্ন সময় অপরাধীরা আইনের ফাঁকফোকর ব্যবহার করে শাস্তি এড়িয়ে যাচ্ছে, যার কারণে অপরাধ প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে। তারা শিশু রামিসাসহ সকল শিশু হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।
তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বকুল তলায় শেষ হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
ভিওডি বাংলা/প্রভাষক গিয়াস উদ্দিন সরদার/জা







