• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বাড়ল

নিজস্ব প্রতিবেদক    ২২ মে ২০২৬, ০৯:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের মোট বা গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন মার্কিন ডলারে।

শুক্রবার (২২ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২১ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৫৩৯ দশমিক ০৮ মিলিয়ন মার্কিন ডলারে। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২৯ হাজার ৮৭৯ দশমিক ৫০ মিলিয়ন ডলার।

এর আগে ২০ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ হাজার ৩৭৬ দশমিক ৫৩ মিলিয়ন মার্কিন ডলার। সে সময় বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৯ হাজার ৭১৯ দশমিক ৪৪ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ হিসাব করা হয়। মোট রিজার্ভ থেকে এসব দায় বাদ দেওয়ার পরই প্রকৃত রিজার্ভের পরিমাণ নির্ধারণ করা হয়।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪২৬০০ কোটি টাকা অতিরিক্ত ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী
৪২৬০০ কোটি টাকা অতিরিক্ত ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী
১০ হাজার কোটি টাকা চায় ইসলামী ব্যাংক
১০ হাজার কোটি টাকা চায় ইসলামী ব্যাংক
কনটেন্ট ক্রিয়েটরদের যে সুখবর দিলেন অর্থমন্ত্রী
কনটেন্ট ক্রিয়েটরদের যে সুখবর দিলেন অর্থমন্ত্রী