• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঈদের আগে শনি ও রোববার ব্যাংক খোলা

নিজস্ব প্রতিবেদক    ২২ মে ২০২৬, ০৩:৪৩ পি.এম.
ছবি : সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে আসন্ন দীর্ঘ ছুটির আগে গ্রাহকদের জন্য দুই দিন ব্যাংকিং সেবা চালু থাকবে। শনিবার (২৩ মে) দেশের সব সরকারি ও বেসরকারি ব্যাংক স্বাভাবিকভাবে খোলা থাকবে এবং নিয়মিত লেনদেন সম্পন্ন করা যাবে। একইভাবে রোববারও ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ঈদের আগে এই দুই দিন ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেন গ্রাহকরা প্রয়োজনীয় আর্থিক লেনদেন শেষ করতে পারেন। তবে এরপর ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হবে, যার ফলে দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সব দপ্তর এই সময়ে কার্যক্রম বন্ধ রাখবে। ফলে ঈদের আগে শেষ কার্যদিবস হিসেবে শনিবার ও রোববার ব্যাংকিং সেবা পাওয়ার সুযোগ থাকছে।

এছাড়া তৈরি পোশাক শিল্প ও আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে কিছু নির্দিষ্ট শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। এসব শাখায় ২৫ ও ২৬ মে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কার্যক্রম চলবে, যদিও গ্রাহক লেনদেন নেওয়া হবে দুপুর ১টা পর্যন্ত।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাম কমলো জেট ফুয়েলের
দাম কমলো জেট ফুয়েলের
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস, কমতে পারে দেশের বাজারেও
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস, কমতে পারে দেশের বাজারেও
আসছে ইতিহাসের বড় বাজেট
আসছে ইতিহাসের বড় বাজেট