• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কোম্পানীগঞ্জে আহত ব্যক্তির মৃত্যুর গুজব, দুই গ্রামে সংঘর্ষ

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি    ২২ মে ২০২৬, ১০:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জে গরুর হাটে গরু বসানোকে কেন্দ্র করে সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়াকে ঘিরে দুই গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, শুক্রবার (২২ মে) রাত আনুমানিক ১টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল বাজার গরুর হাটে গরু নিয়ে বসানোকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। এতে গৌরীনগর গ্রামের আক্রম আলীর ছেলে আবুল হোসেন (৩৬) গুরুতর আহত হন।

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে ঘটনার পর বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয় এবং থানা পুলিশকে তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়নি।

পরে শুক্রবার বিকাল আনুমানিক ৩টার দিকে আবুল হোসেনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে গৌরীনগর ও খাগাইল গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানিয়েছে, গুরুতর আহত আবুল হোসেন বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

ভিওডি বাংলা/এমএস 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার একদিনে ৩ শিশুকে ধর্ষণচেষ্টা
এবার একদিনে ৩ শিশুকে ধর্ষণচেষ্টা
বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা রুখে দিলো বিজিবি
বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা রুখে দিলো বিজিবি
সীমান্তে অনুপ্রবেশ প্রতিহত করতে বিজিবির গুলি, নিরাপত্তা জোরদার
সীমান্তে অনুপ্রবেশ প্রতিহত করতে বিজিবির গুলি, নিরাপত্তা জোরদার