• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ২২ মে ২০২৬, ১১:৪৬ পি.এম.
প্রতীকী ছবি

সিলেটে পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে  জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের শিকারখা গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুরা হলো- কবির আহমেদের মেয়ে রাফা আক্তার মাঈশা (৫) এবং সালেহ আহমদের ছেলে মুন্না আহমদ (৪)।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার দুপুরে ওই শিশুদের চাচা জাকারিয়া আহমদ বাড়ির পাশের হাওরে গরু চরাতে যাচ্ছিলেন। এ সময় বাচ্চারা তার পিছু  নিলে জাকারিয়া তাদের বাড়ি ফিরে যেতে বলেন।

পরে দুপুর দুইটার দিকে শিশুদের খোঁজ না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুর সংলগ্ন রাহুরখালে শিশু দুটির মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার আবেদন করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে আহত ব্যক্তির মৃত্যুর গুজব, দুই গ্রামে সংঘর্ষ
কোম্পানীগঞ্জে আহত ব্যক্তির মৃত্যুর গুজব, দুই গ্রামে সংঘর্ষ
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে আরও এক বাংলাদেশি নিহত
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে আরও এক বাংলাদেশি নিহত
এবার একদিনে ৩ শিশুকে ধর্ষণচেষ্টা
এবার একদিনে ৩ শিশুকে ধর্ষণচেষ্টা