• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

দুর্ঘটনায় আটকা একাধিক গাড়ি, ৭ কিলোমিটারজুড়ে যানজট

টাঙ্গাইল প্রতিনিধি    ২২ মে ২০২৬, ১১:৫০ এ.এম.
ছবি : সংগৃহীত

যমুনা সেতুর ওপর একাধিক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার ভোররাত থেকে সেতুর পূর্বপ্রান্ত থেকে কালিহাতি উপজেলার সল্লা পর্যন্ত এ যানজট দেখা দেয়। এতে ঘরমুখো মানুষ ও যানবাহনের চালকেরা বিপাকে পড়েছেন।

যমুনা সেতু বিভাভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, এ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৩০ হাজার ৬৭৯টি যানবাহন পার হয়েছে। তার ওপর শুক্রবার ভোররাত থেকে সেতুর ওপর দুটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। সেগুলো উদ্ধার করার সময় সেতু থেকে ঢাকামুখী লেনে গাড়ির সারি সৃষ্টি হয়।

তিনি জানান, পরে সকাল সাড়ে ৭টার দিকে সেতুর ওপরে আরেকটি দুর্ঘনা ঘটলে সেটি সরাতে সময় লাগে। এতে মহাসড়কের সল্লা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

যানজট নিরসনে সেতু কর্তৃপক্ষ ও পুলিশ কাজ করে যাচ্ছে। কিছু সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে আহত ব্যক্তির মৃত্যুর গুজব, দুই গ্রামে সংঘর্ষ
কোম্পানীগঞ্জে আহত ব্যক্তির মৃত্যুর গুজব, দুই গ্রামে সংঘর্ষ
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে আরও এক বাংলাদেশি নিহত
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে আরও এক বাংলাদেশি নিহত
এবার একদিনে ৩ শিশুকে ধর্ষণচেষ্টা
এবার একদিনে ৩ শিশুকে ধর্ষণচেষ্টা