• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কুড়িগ্রামে ডি-ম্যাব জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি    ২২ মে ২০২৬, ১০:৫৭ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ম্যাব) কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ইন্টার্নরত ডিপ্লোমা মেডিকেল ফ্যাকাল্টি (ডিএমএফ) শিক্ষার্থীরাও এ সভায় অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে শহরের ইয়া রব ডায়াগনস্টিক সেন্টারের সভাকক্ষে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডি-ম্যাব কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব মো. এরশাদুল হক। সভার শুরুতে সংগঠনের লক্ষ্য, কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত পরিচিতি উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিডিএমএ কেন্দ্রীয় নেতা মো. আলহাজ্ব বেলাল হোসেন। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা চিকিৎসকদের ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ডি-ম্যাবের যুগ্ম আহ্বায়ক মো. ফুয়াদ হাসান ও মো. শরিফুজ্জামান আপেল, সদস্য মো. আবু সাদিকসহ অন্যান্য নেতৃবৃন্দ। তাঁরা সংগঠনকে আরও সুসংগঠিত করা, মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা জোরদার করা এবং তরুণ ডিএমএফদের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন।

সভায় কুড়িগ্রাম ডি-ম্যাব শাখার ১৫ জন সদস্য এবং কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে কর্মরত ও ইন্টার্নরত প্রায় ৪৫ জন ডিএমএফ অংশগ্রহণ করেন। 

অংশগ্রহণকারীরা ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/মো. এরশাদুল হক/জা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোম্পানীগঞ্জে আহত ব্যক্তির মৃত্যুর গুজব, দুই গ্রামে সংঘর্ষ
কোম্পানীগঞ্জে আহত ব্যক্তির মৃত্যুর গুজব, দুই গ্রামে সংঘর্ষ
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে আরও এক বাংলাদেশি নিহত
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে আরও এক বাংলাদেশি নিহত
এবার একদিনে ৩ শিশুকে ধর্ষণচেষ্টা
এবার একদিনে ৩ শিশুকে ধর্ষণচেষ্টা